Suvendu Adhikari PA Murder: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে এবার বিরাট সাফল্য! ইতিমধ্যেই পুলিশের জালে ৩ শার্প শ্যুটার
তদন্তকারী সূত্রের দাবি যে, আটক তিনজনের বিরুদ্ধেই অতীতে রয়েছে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ডও। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা এই হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র ও মূল চক্রীদেরই খোঁজ চালানো হচ্ছে।
Suvendu Adhikari PA Murder: তদন্তকারীদের হাতে চন্দ্রনাথ খুনের মামলায় বড় ক্লু, এবার উত্তরপ্রদেশ-বিহার থেকেই গ্রেফতার ৩ শার্প শ্যুটার
হাইলাইটস:
- শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনের ঘটনায় আটক ৩ জন
- ভিনরাজ্য থেকে এই ৩ জনকে পাকড়াও করে নিয়ে আসা হয় কলকাতায়
- এই ৩জনের মধ্যে ১জন বিহার এবং বাকি ২জন উত্তরপ্রদেশের বাসিন্দা
Suvendu Adhikari PA Murder: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার বড়সড় ক্লু তদন্তকারীদের হাতে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবার বিরাট সাফল্য পেয়েছেন এই হত্যা মামলায় তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর যে, ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন হলেন বিহারের এবং বাকি দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলেই জানা গিয়েছে। ভিনরাজ্য থেকেই এই ৩ জনকে পাকড়াও করে নিয়ে আসা হয় কলকাতায় ভবানীভবনে। ধৃত এই ৩জন অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদের কাজ চলছে।
We’re now on WhatsApp- Click to join
তদন্তকারী সূত্রের দাবি যে, আটক তিনজনের বিরুদ্ধেই অতীতে রয়েছে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ডও। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা এই হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র ও মূল চক্রীদেরই খোঁজ চালানো হচ্ছে।
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামের রাস্তায় প্রকাশ্যেই গুলি করে খুন করা হয়। ছাব্বিশের এই বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের ঠিক দু’দিনের মাথাতেই খুব কাছ থেকেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালকও। এই তদন্তে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ খতিয়ে দেখেই খুনে ব্যবহৃত গাড়ি এবং একটি বাইককেও চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ কর্তৃপক্ষ। এরপরই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবার ৩জনকে আটক করা হয়েছে বলেই খবর।
BREAKING 🚨
Murder of #ChandranathRath: Here is what we know so far.
Mayank Raj Mishra and Vicky Maurya were traced and detained from #Bihar on 10th May 2026.
Raj Singh was simultaneously detained from #UttarPradesh on the very same day.
All three were then subjected to…
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) May 11, 2026
এদিন মধ্যমগ্রামের দোহারিয়া দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। ড্রাইভারের পাশের সিটেই তিনি বসেছিলেন। এরপরই বাইকে থাকা দুষ্কৃতীরা তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথ এবং তাঁর গাড়ির চালকও। গুরুতর জখম অবস্থায় দুজনকেই স্থানীয় ভিভা সিটি হাসপাতাল নিয়ে এলে চন্দ্রনাথ রথকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এখন এই পুরো ঘটনাতি খতিয়ে দেখছেন পুলিশ, আটক ব্যক্তিরা কী সরাসরি এই শ্যুটআউটে জড়িত ছিল নাকি তারা ছিল লজিস্টিক সাপোর্টের দায়িত্বে।
Read More- মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু
এর পাশাপাশি এই হত্যাকাণ্ডের পিছনে আরও কোনও বড় অপরাধচক্র কাজ করেছে কি না, সেটাই এবার তদন্ত করে দেখা হচ্ছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







