Bangla NewsPolitics

Mamata Banerjee on Delimitation Bill: ‘দেশটাকে টুকুরো টুকরো করে এবার ক্ষমতায় আসতে চাইছে’ ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি যে মহিলা সংরক্ষণ বিল আলাদাই আনা উচিত৷ আর ডিলিমিটেশন বিল আলাদা করে পেশ হওয়া উচিত৷ কারণ মহিলা সংরক্ষণ বিলের সাথে এই ডিলিমিটেশন বিলের কোনও সম্পর্ক নেই৷

Mamata Banerjee on Delimitation Bill: লোকসভার আসন সংখ্যা ৮৫০ করার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন বিস্ফোরক অভিযোগ তৃণমূলনেত্রীর

হাইলাইটস:

  • লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে এবার ৮৫০টি করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের
  • এই বিল পাশ হলে মহিলাদের সংরক্ষণ আইন আর নতুন করে ডিলিমিটেশন প্রক্রিয়া চালু হবে
  • এই আবহে দেশকে ভাগ করার চক্রান্ত বলে দাবি তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee on Delimitation Bill: সম্প্রতি মহিলা সংরক্ষণ বিলের প্রতি সমর্থন থাকলেও এর সাথে ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাস বিলকে জুড়ে দেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস৷ এই দুই বিলের মধ্যে কোনও সম্পর্ক নেই বলেও দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এদিন এমনটাই দাবি করেছেন তৃণমূলনেত্রী।

We’re now on WhatsApp- Click to join

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি যে মহিলা সংরক্ষণ বিল আলাদাই আনা উচিত৷ আর ডিলিমিটেশন বিল আলাদা করে পেশ হওয়া উচিত৷ কারণ মহিলা সংরক্ষণ বিলের সাথে এই ডিলিমিটেশন বিলের কোনও সম্পর্ক নেই৷ ওরা ৫৪৩ আসনের জায়গায় করবে ৮৫০ আসন৷ তার মানে টুকরো টুকরো গ্যাংয়ের মতো তারা দেশটাকও টুকরো টুকরো করে ক্ষমতায় আসতে চায়৷ এর মানে ওরা যে হেরে গিয়েছে এবং মানুষ যে ওদের বিরুদ্ধে, সেটাই এবার প্রমাণ হয়ে গিয়েছে৷’

We’re now on Telegram- Click to join

তৃণমূলনেত্রী আরও স্পষ্ট করেছেন যে, লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে তাঁরা৷ তিনি বলেন, ‘আর আমরা তো ডিলিমিটেশনের বিরুদ্ধে৷ মানুষের সাথে আলোচনা না করেই এত বড় সিদ্ধান্ত এরা নেয় কী করে? তার উপর যখন রাজ্যে নির্বাচন চলছে সেই অবস্থায় এই বিলে পেশ করা হল৷ আমরা সবাই ভোট নিয়ে ব্যস্ত৷ তাও দিল্লিতে ২১ জন সাংসদকে পাঠিয়েছি৷ এখন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষাই প্রশ্নের মুখে৷ এখন সাংসদদের মানুষের পাশে দাঁড়াতে হবে। তা না করে নিয়ে আনা হচ্ছে এই বিল৷ আগেই ডিলিমেটশন বিল আনা হচ্ছে, তারপর মহিলা সংরক্ষণ বিল আনা হচ্ছে৷ আমি বলছি যে আগে মহিলা সংরক্ষণ বিল আনা হোক, তারপরই ডিলিমিটেশন বিল আসুক৷’

যে পদ্ধতিতে এই বিল পাশ করানোর চেষ্টা চলছে তা নিয়েও এবার সরব হয়েছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আগে আমি জানতাম দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় সংবিধান সংশোধনের জন্য৷ কিন্তু এখন বলছে যে একক সংখ্যাগরিষ্ঠতা হলেই হবে৷ এরা নিজেদের মতো করেই নিয়ম তৈরি করে নিচ্ছে৷ এখন চ্যালেঞ্জের মুখে সংবিধানই৷’

Read More- কত আসন পাবে তৃণমূল? আসনসংখ্যা জানিয়ে নেতাদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি, ‘এরা জানে না মানুষ ভাবে এক, আর হয় এক৷ ২০২৯ অবধি তো এই সরকারই থাকবে না৷ আর নতুন সরকার এসে প্রথমেই এই সিদ্ধান্ত বদল করবে৷ এসব গায়ের জোরে করে যাচ্ছে৷ কিন্তু এই গায়ের জোর কতদিন থাকে সেটাও এবার দেখব৷’

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button