Politics

Abhishek Banerjee: কত আসন পাবে তৃণমূল? আসনসংখ্যা জানিয়ে নেতাদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আর মাত্র ৮ দিন পরই হবে প্রথম দফার নির্বাচন। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে মঙ্গলবার রাজ্যজুড়ে দলের নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: ‘এখনই মাঠ ছাড়বেন না…’, মানুষকে বোঝাতে বিশেষ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হাইলাইটস:

  • চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
  • মনোবল চাঙ্গা রাখতে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • এই বৈঠকে আর কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Abhishek Banerjee: বিধানসভা ভোটের এবারে কোন দল কত আসন পেতে পারে? চলছে বিশ্লেষণ। ক্ষমতায় আশা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল এবং বিজেপি-দুটি দলই। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে দলের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূল কংগ্রেস পাবে ২৩০টি আসন। তারপরই দলের নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন, “এখনই মাঠ ছাড়বেন না।” আগামী কয়েকদিন মানুষের কাছে গিয়ে তৃণমূল সরকারের উন্নয়ন তুলে ধরার এবার নির্দেশ দিলেন নেতা-কর্মীদের।

We’re now on WhatsApp- Click to join

আর মাত্র ৮ দিন পরই হবে প্রথম দফার নির্বাচন। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে মঙ্গলবার রাজ্যজুড়ে দলের নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভার্চুয়াল বৈঠকে দলের প্রার্থী, বিভিন্ন পৌরসভার মেয়র, সাংসদ, জেলা পরিষদ সদস্য, ডেপুটি মেয়র, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান এবং বিভিন্ন নির্বাচন কমিটির সদস্যরাও অংশ নেন।

We’re now on Telegram- Click to join

এই বৈঠকে রাজ্যজুড়ে তৃণমূলের প্রায় ৩০ হাজার প্রতিনিধিকে নিয়ে ভার্চুয়াল বিজেপির বিরুদ্ধে মানুষকে বোঝাতে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে, “মানুষকে বোঝান, বিজেপি একটা কল বসাতে গেলেও বলবে দিল্লির অনুমতি নিই।” তৃণমূল সরকারের কাজের উল্লেখ করে তিনি বলেছেন, “যাঁরা সুবিধা পেয়েছেন, সেই তালিকা নিয়েই মানুষের কাছে যান।” মানুষের কথা শোনার বার্তা দিয়ে তিনি বলেন, “মানুষের কাছে আবার যান। মানুষ কিছু বললেও আপনি কিছু বলবেন না। ভগবানের কাছে ক্ষমা চান তো। প্রয়োজনে মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিন।”

ফের মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দাবি করে দলের নেতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “জয়ের ব্যবধান এবার বাড়াতে হবে। সসম্মানে মানুষের কাছে যান। সবাই স্ট্রং থাকুন। প্রচারের গতিও বাড়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসছেন। কেউ আটকাতে পারবে না। আপনাদের মনোবল চাঙ্গা থাকলে বাড়বে জয়ের ব্যবধান।” এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনই মাঠ ছাড়বেন না। তৃণমূল পাবে ২৩০টা আসন।”

Read More- আজই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সম্রাট চৌধুরী! তবে উপ মুখ্যমন্ত্রী কে হবেন? মন্ত্রীদের তালিকায় বড় চমক

এসআইআর-এ নাম বাদ নিয়ে বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এমনই একটা ধোয়া তুলছে, বাদ গিয়েছে ২৭ লক্ষ লোকের নাম, তাই নাকি তৃণমূল কংগ্রেস হেরে যাবে। মানুষকে বোঝান, ২৭ লক্ষ বাদ গেলেও ৫০ লক্ষ লোক নতুন করে তৃণমূল কংগ্রেসের সাথে জুড়েছে।” বাংলায় বিজেপি হারলে পশ্চিমবঙ্গ দিল্লির রাজনীতি নিয়ন্ত্রণ করবে জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি এত কিছু করার পরও বিজেপি হেরে যায়, তাহলে দিল্লির রাজনীতি নিয়ন্ত্রণ করবে বাংলা।”

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button