Politics

Bihar CM: আজই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সম্রাট চৌধুরী! তবে উপ মুখ্যমন্ত্রী কে হবেন? মন্ত্রীদের তালিকায় বড় চমক

গতকাল, আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করেন জনতা দল ইউনাইটেডের সুপ্রিমো নীতীশ কুমার। এরপরেই বিধায়ক দলের তরফে আয়োজন করা হয় একটি বৈঠকের।

Bihar CM: নীতীশের ছেলে নিশান্তই কি হবেন সম্রাট চৌধুরীর উপ-মুখ্যমন্ত্রী? আর কে কে নেবেন শপথ? বিশদ জানুন

 

হাইলাইটস:

  • আরজেডি-জেডিইউ জমানা শেষে এবার বিহারে তৈরি হতে চলেছে নয়া ইতিহাস!
  • বিজেপি থেকে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন সম্রাট চৌধুরী!
  • এই সম্রাট চৌধুরীর এবার ডেপুটি সিএম কে হবেন? রইল মন্ত্রীদের সম্ভাব্য তালিকা!

Bihar CM: আজই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপির নেতা সম্রাট চৌধুরী। বিহারে তিনিই হতে চলেছেন তাঁর দলের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে। এই নিয়ে রীতিমতো শোরগোল পদ্ম শিবিরে।

গতকাল, আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করেন জনতা দল ইউনাইটেডের সুপ্রিমো নীতীশ কুমার। এরপরেই বিধায়ক দলের তরফে আয়োজন করা হয় একটি বৈঠকের। সেই বৈঠকেই নির্বাচিত হয় সর্বসম্মতিক্রমে সম্রাট চৌধুরীর নাম। আজ বিহার লোক ভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সম্রাট চৌধুরী।

We’re now on WhatsApp- Click to join

২০২৫-এর বিহারে বিধানসভা ভোটে জয়ী হয়ে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার গঠনের পরই সম্রাট চৌধুরীই হয়েছিলেন নীতীশের উপ-মুখ্যমন্ত্রী। এবার তবে তাঁর উপ-মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। জেনে নেওয়া যাক সম্ভাব্য মন্ত্রীদের তালিকা।

We’re now on Telegram- Click to join

নীতীশের ছেলে নিশান্তই কি হবেন সম্রাট চৌধুরীর ডেপুটি?

এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হলেও জেডিইউ-এর জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা এদিন স্পষ্ট ভাবে ইঙ্গিত দিয়েছেন যে নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার এখন দলেই সক্রিয় ভূমিকা পালন করছেন।

অন্যদিকে, ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, নীতীশ কুমারও চান না তাঁর পুত্র নিশান্ত তাড়াহুড়ো করে কোনও গুরুত্বপূর্ণ পদে আসীন হোক। বরং তিনি মনে করেন যে, দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাব গড়ে তোলার জন্য সময় এবং অভিজ্ঞতা দুটোই অপরিহার্য।

এর পাশাপাশি আরও জানা যায় যে, নিশান্ত নিজেও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে কোনও বিধানসভার সদস্য না হয়ে এই পদ গ্রহণ করবেন না তিনি। তবে এও শোনা যাচ্ছে যে, জেডিইউ-এর শীর্ষ নেতারা এবং নিশান্তকে উপ-মুখ্যমন্ত্রীর পদ গ্রহণের জন্য ক্রমাগত রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা।

সম্রাট চৌধুরীর সাথে আর কে বা কারা শপথ নেবেন?

আজ সম্রাট চৌধুরীর পাশাপাশি প্রবীণ নেতা বিজেন্দ্র প্রসাদ যাদব আর বিজয় কুমার চৌধুরীও মন্ত্রী হিসেবে শপথ নেবেন। সূত্রের খবর অনুযায়ী, বিজেন্দ্র প্রসাদ যাদব কিংবা বিজয় কুমার চৌধুরীর মধ্যেও উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন।

Read More- ‘অমিত শাহ আপনি ৪ এবং ৫ মে বাংলায় থাকুন…’, IPAC-এর কর্ণধার গ্রেফতার হতেই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি কোটা থেকে সম্ভাব্য মন্ত্রীরা

বিজয় কুমার সিনহা, রামকৃপাল যাদব, দিলীপ জয়সওয়াল, শ্রেয়সী সিং, মঙ্গল পাণ্ডে, লাখেন্দ্র পাসোয়ান, রমা নিষাদ, অরুণ শঙ্কর প্রসাদ, প্রমোদ কুমার চন্দ্রবংশী, সঞ্জয় সিং ‘টাইগার’।

LJPR, HAM, RLM থেকে সম্ভাব্য মন্ত্রীরা

সন্তোষ কুমার সুমন (এইচএএম), সঞ্জয় কুমার সিং (এলজেপি), সঞ্জয় পাসওয়ান (এলজেপি), দীপক প্রকাশ (আরএলএম)।

জেডিইউ কোটা থেকে সম্ভাব্য মন্ত্রীরা

শ্রাবণ কুমার, মদন সাহনি, অশোক চৌধুরী, লেসি সিং, জামা খান, সুনীল কুমার।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button