ISKCON on Mid Day Meal: স্কুলের মিড ডে মিলে কি থাকবে না ডিম? সমাজ মাধ্যমে মেনু ছড়িয়ে পড়তেই এবার মুখ খুলল ইসকন
এমনকি, সমাজ মাধ্যমে এই নিয়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয় যে, স্কুলের পড়ুয়াদের সপ্তাহের ৬ দিন কী খাবার দেওয়া হবে। আর সমাজ মাধ্যমে নানা রকমের বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ার পরই এবার সরাসরি মুখ খুললেন ইসকন কলকাতার সহসভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস।
ISKCON on Mid Day Meal: স্কুলের মিড ডে মিলের মেনু নিয়ে এদিন কী বললেন ইসকন কলকাতার সহসভাপতি-মুখপাত্র রাধারমণ দাস?
হাইলাইটস:
- স্কুলের মিড ডে মিলের দায়িত্বে এবার ইসকন
- মিড ডে মিলের মেনু ছড়িয়ে পড়ে নেটপাড়ায়
- সেখানে দেখা যায় পড়ুয়াদের পাতে ডিম নেই
- এই নিয়ে প্রশ্ন উঠতে এবার মুখ খুলল ইসকন
ISKCON on Mid Day Meal: সব স্কুলের মিড ডে মিলের দায়িত্বে এবার থাকছে ইসকন। গত সোমবার রাজ্য বাজেট পেশ করার সময়ই কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলির জন্য এমনটাই ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রীর বাজেটে এই ঘোষণার পর থেকেই বিভিন্ন জল্পনা শুরু হয়। স্কুলের মিড ডে মিলে ‘ডিম’ দেওয়া হবে কি না, সেই নিয়েও ওঠে প্রশ্ন।
We’re now on Telegram- Click to join
এমনকি, সমাজ মাধ্যমে এই নিয়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয় যে, স্কুলের পড়ুয়াদের সপ্তাহের ৬ দিন কী খাবার দেওয়া হবে। আর সমাজ মাধ্যমে নানা রকমের বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ার পরই এবার সরাসরি মুখ খুললেন ইসকন কলকাতার সহসভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস। ওই পোস্টগুলিতে যেসব খাবারের কথা উল্লেখ রয়েছে, তা একেবারেই ঠিক নয় বলে জানিয়ে দিলেন তিনি।
We’re now on WhatsApp- Click to join
এদিন কী বললেন ইসকনের রাধারমণ দাস?
সম্প্রতি এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস লিখেছেন, ‘কলকাতায় স্কুলের মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ যে পোস্ট শেয়ার করছেন তা আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই যে, এই নিয়ে এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা দিইনি আমরা।’ এরপর তিনি বলেছেন যে, ‘মেনু ঠিক হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে আমরা এর ঘোষণা করব। এই ধরনের ভুল তথ্য দয়া করে আর শেয়ার করা থেকে বিরত থাকুন।’
ISKCON Kolkata VP Radharaman Das:
“We are delighted! This is an auspicious step for children. We will serve high-quality, hygienic, sattvik meals with safety tags through our central kitchens.” pic.twitter.com/muA8k4MHqG— Raghu (@IndiaTales7) June 23, 2026
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মেনুতে কোন দিন কী কী খাবার উল্লেখ করা হয়েছিল?
মিড ডে মিলের দায়িত্ব ইসকন নিলে পড়ুয়াদের পাতে ডিম পড়বে কি না, এই নিয়ে প্রশ্ন ওঠে। তারই মধ্যে সমাজ মাধ্যমে মিড ডে মিলের মেনুর ওই তালিকা ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয় যে, পড়ুয়াদের জন্য মিড ডে মিলে সোমবার থাকবে ভাত এবং সয়াবিন। মঙ্গলবার ভাত, ডাল এবং আলু ভাতে। বুধবার পোলাও এবং মটর পনির। বৃহস্পতিবার থাকবে ভাত এবং কুমড়োর চানা। শুক্রবার ভাত এবং মিক্স ভেজিটেবল বা কাবুলি চানা। আর শনিবার থাকবে খিচুড়ি এবং পাপড় বা মিষ্টি। মেনুতে ডিম না থাকা নিয়েই অনেকেই সরব হন। সেই পোস্ট নিয়েই এবার এদিন ইসকন কলকাতার পক্ষ থেকে রাধারমণ দাস স্পষ্ট করে বলে দেন, এই সংক্রান্ত কোনও মেনুই এখনও ঠিক করা হয়নি।
Read More- এবার বাজেটে মহিলাদের জন্য এদিন কী কী ঘোষণা করল রাজ্য সরকার?
ইসকন মিড ডে মিলের দায়িত্ব পাওয়ার পর কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাইলট প্রজেক্ট হিসেবে ইসকন কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের এবার দায়িত্ব পাচ্ছে। বাজেটে এই ঘোষণার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “পাইলট প্রজেক্ট হিসেবে এবার কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। তাঁরাই খাওয়াবে। আগে খেয়ে দেখুন গুণমানে ভালো। ইচ্ছা না হলে বলবেন না ‘হরেকৃষ্ণ’।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






