Politics

Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীকের দাবি জানাতেই কী সিইও দফতরে ঋতব্রতরা? জবাবে কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?

গত সোমবার নিউটাউনের একটি হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন তৃণমূলের বিদ্রোহী নেতারা। আর সেখানেই মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে তৃণমূলের চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়।

Ritabrata Banerjee: তাঁরাই আসল তৃণমূল? এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় কথা বলে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস:

  • নির্বাচন কমিশনে গতকাল চিঠি পাঠান কালীঘাট তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির পরই সন্ধ্যায় সিইও দফতরে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা
  • তৃণমূলের নাম-প্রতীকের দাবি জানানোর এই প্রশ্নের উত্তরে কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?

Ritabrata Banerjee: আসল তৃণমূল কংগ্রেস কারা? কাদের হাতেই বা থাকবে আসল তৃণমূলের নাম এবং প্রতীক? গত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে চলছে এই নিয়ে আলোচনা তুঙ্গে। মঙ্গলবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সিইও দফতরে যাওয়ার পর আই নিয়ে জল্পনা আরও বাড়ে। প্রশ্ন উঠছে যে, তৃণমূলের নাম এবং প্রতীকের দাবি জানাতেই কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সিইও দফতরে এসেছেন? সেই জল্পনাই এবার খারিজ করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উল্টে ঋতব্রত দাবি করলেন, তাঁরা চেয়ারম্যান হিসাবে অরূপ রায়কে নির্বাচন করার পরই আইন অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে এখন তাঁরাই তৃণমূল। নাম এবং প্রতীক এবার আলাদা করে আর চাওয়ার প্রয়োজন নেই।

We’re now on WhatsApp- Click to join

গত সোমবার নিউটাউনের একটি হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন তৃণমূলের বিদ্রোহী নেতারা। আর সেখানেই মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে তৃণমূলের চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়। সহসভাপতি হন ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, অরূপ বিশ্বাস এবং সাবিনা ইয়াসমিন। এবং সাধারণ সম্পাদক হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহারা। দলের কোষাধ্যক্ষ আখরুজ্জামান। বিদ্রোহীদের এই সংগঠনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিকভাবে কোনও পদেই রাখা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে বাদ দিয়েই ৩০ সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়।

We’re now on Telegram- Click to join

এরপর নির্বাচন কমিশনে গতকাল চিঠি পাঠান ‘কালীঘাট তৃণমূলের’ চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কর্মসমিতিতে কারা কারা রয়েছেন, সেকথা জানিয়েই চিঠি পাঠান তিনি। জানা যাচ্ছে, তালিকায় রয়েছে ২৪ জনের নাম। সেখানে চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির পরই মঙ্গলবার সন্ধ্যায় সিইও দফতরে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আসল তৃণমূল তাঁরাই, এই দাবি জানাতেই কী তবে সিইও দফতরে এসেছেন তাঁরা? সাংবাদিকদের এই প্রশ্নের মুখে পড়তে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। যার উত্তরে ঋতব্রত বলেন, “অরূপ রায়ের চেয়ারম্যান নির্বাচনের পর আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরাই তৃণমূল। তাই নাম ও প্রতীক চাইব না।” এদিন স্পষ্ট করে দিলেন, ‘আসল তৃণমূল’ হিসেবে এবার তাঁরাই থাকছেন। ফলে আলাদা করে আর নাম কিংবা প্রতীকের দাবি করার প্রয়োজন নেই।

Read More- নব তৃণমূলের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হলেন অরূপ রায়, আর কে কোন পদ পেলেন?

অন্যদিকে এর আগে চেয়ারম্যান নির্বাচনের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের এই গোটা লড়াইটা হল একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমবেত লড়াই। আমরা সবকিছু ঠিক করব সমবেতভাবে বসে। প্রাথমিকভাবেই আমাদের রাজ্য কমিটি গঠন হবে। জেলা সভাপতি এবং জেলা সংগঠন হবে। এটি যত তাড়াতাড়ি সম্ভব করা হবে। বিধানসভার অধিবেশন শেষ হলেই এটি করে ফেলব আমরা।”

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button