Bangla News

Haldia Fire: হলদিয়ার পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে ঝলসে গেলেন ১৫ জন, আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর দমকল কর্মীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে আচমকা পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করেই আগুন লাগে বলে জানা গিয়েছে।

Haldia Fire: ঘটনায় ৬ জনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক, তাঁদের গ্রিন করিডোর করে আনা হচ্ছে কলকাতায়

হাইলাইটস:

  • এদিন ভোরবেলার দিকে হলদিয়া পেট্রোকেমিক্যালে আগুন লাগে
  • পাইপলাইন থেকে ন্যাপথা লিক করেই আগুন লাগে বলে খবর
  • এই ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে

Haldia Fire: আজ সকালে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে ভয়াবহ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছেছে। এবং পরে ঘটনাস্থলে আরও ৬টি ইঞ্জিন পৌঁছায়। অর্থাৎ এখন ঘটনাস্থলে রয়েছে মোট ১২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দুই থেকে আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন বলেও খবর। জানা যাচ্ছে যে, ঘটনায় আপাতত অগ্নিদগ্ধ হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে গুরুতর আশঙ্কাজনক রয়েছেন ৬ জন। তাঁদের কলকাতায় গ্রিন করিডোর করে আনা হচ্ছে। অন্যদিকে, হলদিয়া-পাঁশকুড়া রুটে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল বলেও খবর।

We’re now on Telegram- Click to join

কীভাবে লাগল এত ভয়াবহ আগুন?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে আচমকা পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করেই আগুন লাগে বলে জানা গিয়েছে। স্থানীয়রা আরও জানিয়েছেন, গতকাল রাত থেকেই তাঁরা গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। তারপর আজ ভোর ঠিক সাড়ে ৪টে থেকে পৌনে পাঁচটা নাগাদ শোনা যায় বিস্ফোরণের শব্দ। তারপরই বাইরে বেরিয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলছে সব। গ্যাস লিক করায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। মুহূর্তের মধ্যেই আশেপাশের একাধিক বাড়িও ঝলসে যায়। খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জল এবং ফোম স্প্রে করা হয়। কিন্তু, এরপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলেই খবর সূত্রের।

We’re now on WhatsApp- Click to join

কী বলছেন স্থানীয়রা?

এদিকে, স্থানীয়রা দাবি করছেন, এই ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের মধ্যেই দুইজন মহিলাও অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হলদিয়া মহকুমা হাসাপাতালে। কয়েজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। তাঁদের তমলুক স্থানান্তরিত করা হচ্ছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অগ্নিকাণ্ডের জেরেই এলাকার বেশ কিছু বাড়িও হয়েছে ক্ষতিগ্রস্থ। ঘটনায় জ্বলে গিয়েছে বহু দোকান-বাড়ি। প্রচুর মানুষকে এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এছাড়া স্থানীয়দের আরও অভিযোগ যে, আগে থেকেই নাকি তাঁরা গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। কারখানা কর্তৃপক্ষকে সে বিষয়টিও জানিয়েছিলেন। কিন্তু, অভিযোগ যে, কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেননি।

Read More- ভোররাতে হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন! মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ অসহায় রোগীর

ঘটনায় ব্যাহত রেল পরিষেবা

বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে, ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। ট্রেন চলাচল বন্ধ হলদিয়া-পাঁশকুড়া রুটে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হলদিয়ার অগ্নিকাণ্ডের জেরে আসানসোল-হলদিয়া এক্সপ্রেসকে তমলুক অবধি নিয়ে যাওয়া হবে। ফের তমলুক থেকে আসানসোলের উদ্দেশ্যেই রওনা হয়ে যাবে হলদিয়া-আসানসোল এক্সপ্রেস।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button