Kunal Ghosh on Ritabrata Banerjee: ঋতব্রতর তৃণমূলে বিরাট ভাঙনের ইঙ্গিত! এদিন বড় ক্লু দিলেন কুণাল ঘোষ
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা হয়ে উঠেছিলেন বিক্ষুব্ধ। ধীরে ধীরে তাঁদের সাথে হাত মেলান ৬০ জনের বেশি বিধায়ক।
Kunal Ghosh on Ritabrata Banerjee: বিধানসভার অধিবেশন শেষে ঋতব্রতর তৃণমূলের প্রসঙ্গ টেনে মন্তব্য কুণাল ঘোষের
হাইলাইটস:
- বিজেপি ক্ষমতায় আসার পরই দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল
- এক মমতার ‘কালীঘাট তৃণমূল’, আরেক ঋতব্রতর ‘নব তৃণমূল ব্লক’
- এদিন ঋতব্রতর তৃণমূলের ভাঙন নিয়ে বড় ইঙ্গিত দিলেন কুণাল
Kunal Ghosh on Ritabrata Banerjee: তাসের ঘরের মতোই ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। দু ভাগ হয়ে গিয়েছে এই দল। এক কালীঘাট তৃণমূল, আরেক নব তৃণমূল ব্লক। ‘কালীঘাট তৃণমূলের’ একের পর এক তাবড় নেতারা যোগ দিচ্ছেন বিদ্রোহী শিবিরে। তবে, সেই বিদ্রোহী শিবিরেও ঋতব্রত তৃণমূলেও কি এবার ধরল ফাটল? গতকাল বিধানসভার অধিবেশন শেষে এবার বড়সড় মন্তব্য করে বসলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বললেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মানছেন না বিদ্রোহী তৃণমূলের অনেক বিধায়কই। কেন মানছেন না এদিন তারও যুক্তি দিয়েছেন ‘কালীঘাট তৃণমূলের’ কুণাল ঘোষ।
We’re now on WhatsApp- Click to join
এদিন কী বললেন কুণাল ঘোষ?
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা হয়ে উঠেছিলেন বিক্ষুব্ধ। ধীরে ধীরে তাঁদের সাথে হাত মেলান ৬০ জনের বেশি বিধায়ক। সেই দলে রয়েছেন ফিরহাদ হাকিমও। আর বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে, বিদ্রোহী তৃণমূল বিধায়কদের অনেকেই নাকি এখন আর মানছেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলে এদিন দাবি করলেন কুণাল ঘোষ।
We’re now on Telegram- Click to join
তিনি বলেছেন, “পুলিশ বিরক্ত করবে না জানিয়ে নিয়ে গিয়েছিল। যাদের গায়ে তৃণমূলের রক্ত রয়েছে, তারা আর মানছে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ক’দিন পরেই সেটা দেখতে পাবেন।” এদিন গুন্ডাদমন বিলের কথা উল্লেখ করে কুণাল ঘোষ বলেন, “স্ট্র্যাটেজিক কারণে কালীঘাট শিবির ভোটদান থেকে বিরত ছিলাম। পরে দেখা যায় যে, বিরত ২০ জন। অনেকেই মানছে না ঋতব্রতকে।”

এদিন শামস ইকবালের জামিন পাওয়া নিয়েও কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “সেটিং শিবিরে শামস ইকবাল, তাই সে ছাড়া পায়। অন্যদিকে, কারও কারও ক্ষেত্রে জামিন হয় না দিনের পর দিন। ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ এখন এটা বিরোধী শিবিরের অনেকেরই স্লোগান। অবৈধ সম্পত্তি বাঁচাতে চাই বিজেপি তাই।” অবশ্য বিধানসভাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে, কোনও চোরই ছাড়া পাবে না।
Read More- ঋতব্রতদের শিবিরের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ হলেন মমতার কালীঘাটের তৃণমূল
এদিন বিধানসভায় আরও একটি বিষয় তাঁর ভালো লেগেছে বলে জানালেন কুণাল ঘোষ। তিনি বলেন, এদিন বিধানসভায় যখন ঋতব্রতকে তিনি আক্রমণ করেছিলেন, তখন বিদ্রোহী শিবিরের কেউ দাঁড়াননি বিরোধী দলনেতার পাশে। যা দেখে তাঁর খুবই ভালো লেগেছে বলেও জানান কুণাল ঘোষ।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।




