Election Special Train: শিয়ালদহ থেকে এবার ছুটবে ইলেকশন স্পেশ্যাল ট্রেন! কবে কোন রুটে চলবে এই ট্রেন? বড় সিদ্ধান্ত রেলের
০৩১৫৩/০৩১৫৪—রানাঘাট-লালগোলা-রানাঘাট EMU স্পেশ্যাল ট্রেন: এই ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭ঃ৩২ মিনিটে। এটি লালগোলা গিয়ে পৌঁছবে ১০ঃ৪২ মিনিটে।
Election Special Train: কখন চলবে ইলেকশন স্পেশ্যাল ট্রেন? অতিরিক্ত ভিড় সামলাতে বিরাট পদক্ষেপ পূর্ব রেল কর্তৃপক্ষের
হাইলাইটস:
- নির্বাচনের আগে অতিরিক্ত ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ পূর্ব রেলের
- রানাঘাট-লালগোলা-রানাঘাট EMU স্পেশ্যাল ট্রেনটি চালাবে ভারতীয় রেল
- অন্যদিকে, রাজ্যে ভোটের আগে আরেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিজেপি
Election Special Train: ঠিক নির্বাচনের মুহূর্তেই এই স্পেশ্যাল ট্রেনগুলি চালাচ্ছে পূর্ব রেল। দুই দফায় ভোট রয়েছে বাংলায়। ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল ভোট পশ্চিমবঙ্গে। ওই সময়েই ওই রুটে সফর করতে পারে বিপুল পরিযায়ী শ্রমিক। ফলে এই ট্রেনগুলি তাঁদের জন্য হতে পারে স্বস্তিদায়ক।
We’re now on WhatsApp- Click to join
০৩১৫৩/০৩১৫৪—রানাঘাট-লালগোলা-রানাঘাট EMU স্পেশ্যাল ট্রেন: এই ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭ঃ৩২ মিনিটে। এটি লালগোলা গিয়ে পৌঁছবে ১০ঃ৪২ মিনিটে।
অন্যদিকে, এই ট্রেনটি ফিরতি পথে লালগোলা থেকে ছাড়বে দুপুর ১১ঃ৫০ মিনিটে। আর সেটি রানাঘাটে পৌঁছবে ঠিক দুপুর ৩ঃ১০ মিনিট নাগাদ।
We’re now on Telegram- Click to join
০৩১৫৫/০৩১৫৬—রানাঘাট-লালগোলা-রানাঘাট EMU স্পেশ্যাল ট্রেন: এই ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে দুপুর ৩ঃ৩০ মিনিটে। ট্রেনটি লালগোলা হয়ে গিয়ে পৌঁছবে সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট নাগাদ।
এই ট্রেনটি ফিরতি পথে লালগোলা থেকে ছাড়বে সন্ধ্যা ৭ঃ১০ মিনিটে। আর সেটি রানাঘাট পৌঁছবে রাত ১০ঃ১০ মিনিট নাগাদ।
রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনগুলি যাত্রাপথে সব স্টেশনেই দাঁড়াবে। ১৪ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিল অবধি প্রায় মোট ১৭টি ট্রিপ করবে প্রতিটি ট্রেন।

এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগেই এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি গুজরাটের সুরাট থেকে প্রায় ৫,০০০ বাঙালি ভোটারকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে, যার সম্পূর্ণ খরচ বহন করবে এই দলই। সুরাট বিজেপি কার্যালয় আর ‘সুরাট বাঙালি সমাজ’-এর সমন্বয়ে গৃহীত এই উদ্যোগটির লক্ষ্য হচ্ছে সুরাটের হীরা, গহনা এবং বস্ত্র বাজারে রয়েছে কর্মরত আড়াই লক্ষেরও বেশি বাঙালি শ্রমিক। এই ভোটারদের মধ্যে অনেকেই দামী টিকিট কেনার সামর্থ্য রাখেন না কিংবা বিশেষ করে গ্রীষ্মের ছুটির মরসুমে সংরক্ষণের অভাবে তাঁরা ভোগেন। তাই টিকিট থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক খরচসহ সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে বিজেপি।
শুধুমাত্র প্রকৃত এবং নিবন্ধিত ভোটাররাই যাতে সুবিধা পান, তা নিশ্চিত করতে করা হয়েছে কঠোর যাচাই-বাছাইও।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







