District Wise Names Deleted in West Bengal: চূড়ান্ত তালিকার ২৭ লক্ষের মধ্যে কোন জেলায় বাদ গেল কত নাম? তৃণমূলের চিন্তা বাড়ল নাকি বিরোধীদের স্বস্তি? দেখে নিন হিসেব
নাম বাদ গিয়েছে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কতজন বিচারাধীন ভোটারের নাম বাদ গিয়েছে।
District Wise Names Deleted in West Bengal: তালিকার শীর্ষে ছিল মুর্শিদাবাদ, তবে সবথেকে কম নাম বাদ গেল কোন জেলা থেকে? দেখে নিন এক নজরে
হাইলাইটস:
- ইতিমধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন
- কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৭ লক্ষ নাম বাদ গিয়েছে
- কোন জেলায় কত বিচারাধীন ভোটারের নাম তবে বাদ গিয়েছে?
District Wise Names Deleted in West Bengal: বিচারাধীন ছিল প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি নাম৷ বিচারাধীন থাকা সেই নামের মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে বৈধ বলে চিহ্নিত করেছেন বিচারকরা৷
নাম বাদ গিয়েছে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কতজন বিচারাধীন ভোটারের নাম বাদ গিয়েছে।
We’re now on WhatsApp- Click to join
আলিপুরদুয়ারে বিচারাধীন ছিলেন ৮০৪৯৪ জন, তার মধ্যে বৈধ ভোটার ৪৪১৬ জনকে, বাদ গিয়েছে মোট ৩৬০৭৮ জন ভোটারের নাম৷
দার্জিলিংয়ে বিচারাধীন ছিলেন ৮০০০৬ জন, তার মধ্যে বৈধ ৩৫৭৭৬ জন৷ নাম বাদ গিয়েছে মোট ৪৪২৩০ জনের৷
কালিম্পংয়ে বিচারাধীন ছিলেন ৬৭৯০ জন, এর মধ্যে বাদ গিয়েছে ২৪০৭ জনের নাম৷
জলপাইগুড়িতে বিচারাধীন ছিলেন ১০৮১৯২ জন, বাদ গিয়েছে ৩৫৩৫৬ জনের৷
কোচবিহারে বিচারাধীন ছিলেন ২ লক্ষ ৩৮ হাজার ১০৭ জন ভোটার৷ এর মধ্যে নাম বাদ গিয়েছে ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জনের।
We’re now on Telegram- Click to join
উত্তর দিনাজপুরে বিচারাধীন ছিলেন ৪ লক্ষ ৮০ হাজার ৩৪১ জন, এর মধ্যে বাদ গিয়েছে ১ লক্ষ ৭৬ হাজার ৯৭২ জনের নাম।
দক্ষিণ দিনাজপুরে বিচারাধীন ছিলেন ১ লক্ষ ৩২ হাজার ২৫৮ জন। নাম বাদ গিয়েছে ৭৬ হাজার ৭৬৮ জনের।
মুর্শিদাবাদে বিচারাধীন ছিলেন ১১ লক্ষ ১ হাজার ৪৫ জন, এর মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ গিয়েছে।
ঝাড়গ্রামে বিচারাধীন ছিলেন ৬৬৮২ জন। এর মধ্যে নাম বাদ গিয়েছে ১২৪০ জনের৷
উত্তর ২৪ পরগণায় বিচারাধীন ছিলেন ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ জন৷ এর মধ্যে নাম বাদ গিয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের৷
দক্ষিণ ২৪ পরগণায় বিচারাধীন ছিলেন ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন৷ এর মধ্যে নাম বাদ গিয়েছে ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের৷
According to figures provided by the ECI, the highest number of names have been excluded from the list under consideration in the Murshidabad district. In Murshidabad district, the names of 455,137 individuals have been excluded. In North 24… pic.twitter.com/huLlnLIlqj
— Pooja Mehta (@pooja_news) April 7, 2026
কলকাতার দক্ষিণে বিচারাধীন ছিলেন ৭৮ হাজার ৬৫৭ জন৷ এর মধ্যে বাদ গিয়েছে ২৮ হাজার ৪৬৮ জন৷
কলকাতা উত্তরে বিচারাধীন ছিলেন ৬১ হাজার ২৩৬ জন। এর মধ্যে ৩৯ হাজার ১৬৪ জনের নাম বাদ গিয়েছে৷
হাওড়ায় বিচারাধীন ছিলেন ২ লক্ষ ৮৯ হাজার ৭১৪ জন৷ এর মধ্যে নাম বাদ গিয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১৫১ জনের৷
হুগলিতে বিচারাধীন ছিলেন ১ লক্ষ ৭১ হাজার ৭৭৮ জন। এর মধ্যে ১ লক্ষ ২০ হাজার ৮১৩ জনের নাম বাদ গিয়েছে৷
পূর্ব মেদিনীপুরে বিচারাধীন ছিলেন ৮০ হাজার ১৭৬ জন। এর মধ্যে নাম বাদ গিয়েছে ১৯ হাজার ৫৭২ জনের৷
পশ্চিম মেদিনীপুরে বিচারাধীন ছিলেন ১ লক্ষ ৩ হাজার ৪৯৭ জন। এর মধ্যে ৫২ হাজার ২৭৭ জনের নাম বাদ গিয়েছে৷
Read More- এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল ৯০ লক্ষেরও বেশি নাম, তালিকার শীর্ষে মুর্শিদাবাদ
পুরুলিয়ায় বিচারাধীন ছিলেন ৩৩ হাজার ৫৭৭ জন। এর মধ্যে ৫৯৪২ জনের নাম বাদ গিয়েছে৷
বাঁকুড়ায় বিচারাধীন ছিলেন ৩৯ হাজার ১১৭ জন৷ এর মধ্যে নাম বাদ গিয়েছে ৬৫৩৩ জনের৷
পূর্ব বর্ধমানে বিচারাধীন ছিলেন ৩ লক্ষ ৬৫ হাজার ৫৩৯ জন৷ এর মধ্যে বাদ গিয়েছে ২ লক্ষ ৯ হাজার ৮০৫ জনের নাম৷
পশ্চিম বর্ধমানে বিচারাধীন ছিলেন ১ লক্ষ ৩৭ হাজার ৯৪৯ জন। এর মধ্যে নাম বাদ গিয়েছে ৭৪ হাজার ১০০ জনের৷
বীরভূমে বিচারাধীন ছিলেন ২ লক্ষ ২ হাজার ৫৯ জন৷ এর মধ্যে বাদ গিয়েছে ৮২ হাজার ৫৯ জনের।
এইরকম আরও নির্বাচন বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







