SIR Voter List: এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল ৯০ লক্ষেরও বেশি নাম, তালিকার শীর্ষে মুর্শিদাবাদ
বিজ্ঞপ্তি অনুসারে, তালিকা ফ্রিজ হওয়া অবধি প্রায় ৯০ লাখেরও বেশি নাম বাদ গিয়েছে বলে জানা যায়। সবথেকে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। যে ১১টি রাজ্যে SIR হয়েছে, তার মধ্যে বাদ যাওয়া ভোটারের হিসেবে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে।
SIR Voter List: সব নিষ্পত্তি শেষ! কোন জেলায় কত নাম বাদ? এদিন নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন
হাইলাইটস:
- গতকাল শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন
- ইতিমধ্যেই সব নামের নিষ্পত্তি শেষ হয়েছে বলে জানা যাচ্ছে
- শেষ অবধি ভোটার তালিকা থেকে কত নাম বাদ গেল? জানুন
SIR Voter List: বিবেচনাধীন ভোটারদের এবার নিষ্পত্তি শেষ। গতকাল রাতেই নির্বাচন কমিশন শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। সোমবার রাত থেকেই ফ্রিজ হয়ে গিয়েছে প্রথম দফা নির্বাচনের ভোটার তালিকা। কিন্তু, রাজ্যে ভোটার তালিকা থেকে কত জনের নাম বাদ গেল? সোমবার রাতেই একটি নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
We’re now on WhatsApp- Click to join
বিজ্ঞপ্তি অনুসারে, তালিকা ফ্রিজ হওয়া অবধি প্রায় ৯০ লাখেরও বেশি নাম বাদ গিয়েছে বলে জানা যায়। সবথেকে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। যে ১১টি রাজ্যে SIR হয়েছে, তার মধ্যে বাদ যাওয়া ভোটারের হিসেবে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। আর শীর্ষে হল উত্তরপ্রদেশ।
We’re now on Telegram- Click to join
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছিল বিবেচনাধীন ভোটারের তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম রয়েছে। গতকাল রাতেই সে সব নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পরই দেখা যায়, ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। নতুন করে ভোটার তালিকায় ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম উঠেছে।

এই চূড়ান্ত তালিকায় এর আগে নাম বাদ গিয়েছিল ৬৩ লক্ষের বেশি জনের। আর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ গিয়েছে আরও ২৭ লক্ষের বেশি নাম। সেক্ষেত্রে বাদ গিয়েছে প্রায় ৯০ লক্ষের বেশি নাম। তবে, সব নামের এবার নিষ্পত্তি হলেও শুধুমাত্র ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যানই এদিন প্রকাশ করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে করা হয়নি ই-সাক্ষর। সেক্ষেত্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা এবার আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
Read More- মধ্যরাতে প্রকাশ হল প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট! কীভাবে দেখবেন আপনার নাম? জানুন
কোন কোন জেলায় কত নাম বাদ?
সবথেকে বেশি নাম মুর্শিদাবাদে বাদ গিয়েছে, প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, প্রায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম। আর দুই লক্ষের বেশি নাম বাদ গিয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও মালদহ। এক লক্ষের বেশি নাম বাদ গিয়েছে উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া এবং হুগলি। ঝাড়গ্রামে সবথেকে কম নাম বাদ গিয়েছে। কলকাতার দক্ষিণে ২৮ হাজার ৪৬৮ নাম বাদ গিয়েছে। আর এদিকে কলকাতা উত্তরে বেশি নাম বাদ গিয়েছে। প্রায় ৩৯ হাজার ১৬৪ নাম।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







