Bangla News

Bank Strike Deferred: শেষ মুহূর্তে এসে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করা হল! রবিবার রাতে আচমকা কী বদলে গেল?

মনে করা হচ্ছে যে, প্রতি মাসে আরও ২টি যে শনিবার সেটি ছুটি দেওয়ার বিষয়ে কিছুটা সমঝোতা হয়েছে এই বৈঠকে। এই বিষয়টি আরও খতিয়ে দেখতে একটি কমিটি গঠনেরও IBA আশ্বাস দিয়েছে।

Bank Strike Deferred: এদিন ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির সাথে IBA বৈঠকের পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

হাইলাইটস:

  • ২৮ থেকে ৩০শে সেপ্টেম্বরের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করা হয়েছে
  • IBA-এর সঙ্গে বৈঠকের পরই সপ্তাহে ৫ দিন কাজ করার সিদ্ধান্ত
  • অতিরিক্ত শনিবারের ছুটি নিয়েই দাবি উঠেছিল এই ধর্মঘটের

Bank Strike Deferred: ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলি ২৮শে সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর অবধি তিন দিনের ধর্মঘট স্থগিত করেছে। আচমকা ২৭শে সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির সাথে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের (IBA) বৈঠকের পরই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়।

We’re now on Telegram- Click to join

মনে করা হচ্ছে যে, প্রতি মাসে আরও ২টি যে শনিবার সেটি ছুটি দেওয়ার বিষয়ে কিছুটা সমঝোতা হয়েছে এই বৈঠকে। এই বিষয়টি আরও খতিয়ে দেখতে একটি কমিটি গঠনেরও IBA আশ্বাস দিয়েছে। এর আগে, সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে দেওয়া হয়েছিল ধর্মঘটের ডাক।

We’re now on WhatsApp- Click to join

২৭শে সেপ্টেম্বর রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন অর্থাৎ IBA ও ইউনাইটেড ফেডারেশন অফ ব্যাঙ্ক ইউনিয়নের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। শেষ পর্যন্ত ২৮শে সেপ্টেম্বর থেকে প্রস্তাবিত দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহার নয় স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IBA জানিয়েছে যে, মাসে আরও ২টি শনিবার ছুটির দাবিটি এবার খতিয়ে দেখতেই শীঘ্রই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

কর্মীদের দাবি কী ছিল?

বর্তমানে প্রায় সমস্ত ব্যাঙ্কগুলিতে প্রতি মাসে ২টি শনিবার ছুটি থাকে। কিন্তু কর্মীদের দাবি যে, বাকি ২টি শনিবারও তাঁদের ছুটি দেওয়া হোক এবং সপ্তাহে ৫ দিন কাজের ব্যবস্থা হোক। এই দাবিতেই দেওয়া হয়েছিল ধর্মঘটের ডাক। তবে ২৮শে সেপ্টেম্বর ধর্মঘট শুরুর ঠিক আগের দিন রাতেই কর্মী সংগঠন এবং ব্যাঙ্কিং সংগঠনের মধ্যে বৈঠকে সমঝোতা হয়। মনে করা হচ্ছে যে, শীঘ্রই ব্যাঙ্ক কর্মীদের এই মাসিক ছুটি আরও ২ দিন বাড়ানোর এবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Read More- ধর্মঘট ও ছুটির কারণে ব্যাঙ্কের জরুরি কাজগুলো আগেভাগেই সেরে ফেলুন

এছাড়া, IBA-এর কাছ থেকে যে এই আশ্বাস পাওয়ার পরই ২৮শে সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বরের এই তিন দিনের ধর্মঘট স্থগিত করেছে UFBU। তবে বাকি সব শনিবারই সত্যি যে ছুটি ঘোষণা করা হবে কি না, সেই মূল বিষয়টি এখনও অবধি প্রস্তাবিত কমিটি ও সংশ্লিষ্ট পক্ষগুলির সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button