Amit Shah in Bengal: এবার গোটা রাজ্যতেই হারবেন মমতাজী, আর ভবানীপুরেও হারবেন… “পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ করতে চাই” দাবি অমিত শাহের
গতকাল হাজরা মোড়ে জমায়েত ও সংক্ষিপ্ত জনসভা করে একটি সুসজ্জিত ট্রাকে চড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো শুরু করেছিলেন। ট্রাকের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন বালিগঞ্জ, রাসবিহারী এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থী যথাক্রমে স্বপন দাশগুপ্ত, শতরূপা আর সন্তোষ পাঠক।
Amit Shah in Bengal: বৃহস্পতিবার শুভেন্দুর ভবানীপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
হাইলাইটস:
- ভবানীপুরের হয়ে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী
- গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুভেন্দুর পাশে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
- এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah in Bengal: সাত বছর আগে তাঁর রোড-শো ঘিরে কলকাতায় ঘটেছিল ধুন্ধুমার কাণ্ড। এবার ঠিক সাত বছর পরেও এই বৃহস্পতিবারেও তবে তেমনই পরিস্থিতি তৈরি হতে পারত। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তর্পণে তা রীতিমতো এড়িয়ে গেলেন।
We’re now on WhatsApp- Click to join
গতকাল হাজরা মোড়ে জমায়েত ও সংক্ষিপ্ত জনসভা করে একটি সুসজ্জিত ট্রাকে চড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো শুরু করেছিলেন। ট্রাকের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন বালিগঞ্জ, রাসবিহারী এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থী যথাক্রমে স্বপন দাশগুপ্ত, শতরূপা আর সন্তোষ পাঠক। হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও।
We’re now on Telegram- Click to join
এদিন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ই তাঁর পাশেই ছিলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রণামও করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এ দিকে, শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র কর্মসূচির সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত মাননীয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর।
Today at Bhabanipur, I filed the Nomination as BJP candidate for Bhabanipur Assembly Constituency, in the august presence of our dynamic Leader; Hon'ble Union Home Minister; Shri Amit Shah Ji, to end the 15 years of misrule, corruption, terror, atrocities on women and appeasement… pic.twitter.com/tHHQmV4MoQ
— Suvendu Adhikari (@SuvenduWB) April 2, 2026
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়, “আমাদের শুভেন্দুদা লড়তে চাইছিলেন নন্দীগ্রাম থেকে। আমিই ওঁকে বললাম, কেবল নন্দীগ্রাম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে হারাতে হবে তাঁকে। আর ওঁর তো আগে রেকর্ড আছেই। গতবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন, কিন্তু শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন নন্দীগ্রামে।
এ বার মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যেই তো হারবেনই, আর ভবানীপুরেও তিনি হারবেন। রাজ্যে পরিবর্তন হবে ১৭০ আসনে জিতলে। ভবানীপুরের মানুষ একটা আসন বিজেপিকে জিতিয়ে দিলেই আপনা থেকেই সব পরিবর্তন হয়ে যাবে। নন্দীগ্রামে আগে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ভয়-ডরহীন হয়ে ভোট দিন।” এদিন হাজরা মোড়ের সভা থেকে কড়া হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







