Abhishek Banerjee: এর আগে ভারতে এমন নজির নেই! ১৫০ কোটি টাকার রেকর্ড গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল
তৃণমূল কংগ্রেসের অডিট রিপোর্ট অনুযায়ী, মাত্র ৪ বছরে চার্টার্ড বিমানে তৃণমূল ১৫০ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে বেশিরভাগটা খরচ হয়েছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।
Abhishek Banerjee: চার্টার্ড বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতাদের একাংশ
হাইলাইটস:
- যে পথ যেতে খরচ হয় ১৫-২০ হাজার টাকা সেই পথই ৫ লক্ষের খরচ হয়েছে
- এত টাকা খরচ করে চার্টার্ড বিমানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- সেই যাত্রা নিয়ে এবার সমালোচনা হয়েছে দলের নেতাদের একাংশের মধ্যেই
Abhishek Banerjee: তৃণমূলের পরাজয়ের পরই ভিতরে ও বাইরে থেকে আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একসময় অভিষেককে যাঁরা দলের ‘সেনাপতি’ বলে সম্বোধন করতেন, আজ তাঁরাই ছাড়ছেন না। আর সেই বিক্ষোভেই ঘৃতাহুতি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান যাত্রা। যে পথ বিজনেস ক্লাসে যেতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা মত খরচ হয়, সেই পথই এবার লাখ পাঁচেক টাকা খরচ করেই চার্টার্ড বিমানে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই যাত্রা নিয়েও ইতিমধ্যেই তীব্র সমালোচনা হয়েছে। তবে, বিগত কয়েক বছরের হিসেব দাবি করছে যে, কেবল চার্টার্ড বিমানে তৃণমূল যা খরচ করেছে, তা আগে কোনও আঞ্চলিক দলই করেনি।
We’re now on WhatsApp- Click to join
তৃণমূল কংগ্রেসের অডিট রিপোর্ট অনুযায়ী, মাত্র ৪ বছরে চার্টার্ড বিমানে তৃণমূল ১৫০ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে বেশিরভাগটা খরচ হয়েছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।
We’re now on Telegram- Click to join
২০২২ সালে ৩৫ কোটি টাকা খরচ হয়েছে।
২০২৩ সালে ১৩ কোটি টাকা খরচ হয়েছে।
২০২৪ সালে ৫৬ কোটি টাকা খরচ হয়েছে।
২০২৫ সালে ৩৭ কোটি টাকা খরচ হয়েছে।

অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৪১ কোটি টাকা তৃণমূলই খরচ করেছে। তথ্য অনুসারে, ভারতের আর কোনও আঞ্চলিক দলই এর আগে এত টাকা খরচ করেনি। অর্থাৎ কার্যত তৃণমূলই রেকর্ড করেছে। ২০২১ সালের পর থেকেই পাওয়া গিয়েছে এই তথ্য। এর আগের পাওয়া যায়নি খরচের হিসেব। প্রশ্ন উঠেছে যে কোথা থেকে এল এই এত টাকা।
Read More- এবার ভিনরাজ্যেও ‘বিপদ’ অভিষেকের! রইল না রক্ষাকবচ, ঘাড়ের উপর ঝুলছে গ্রেফতারি পরোয়ানাও
প্রসঙ্গত, এই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকা নেতারাই। এছাড়া কুণাল ঘোষও বলেছেন, “দলের টাকা হলে তা সমর্থন করি না।” এদিন ‘যত টাকা চার্টার্ড বিমানের ভাড়া নিয়ে খরচ হয়েছে, তত টাকায় আস্ত একটি বিমান কিনে ফেলতে পারত তৃণমূল’, কটাক্ষ করে বলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







