Abhishek Banerjee: এবার ভিনরাজ্যেও ‘বিপদ’ অভিষেকের! রইল না রক্ষাকবচ, ঘাড়ের উপর ঝুলছে গ্রেফতারি পরোয়ানাও
সম্প্রতি, একের পর এক মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে নোটিস। সই জাল মামলা থেকে শুরু করে ডিজে মন্তব্যের পাশাপাশিও শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়েছেন তদন্তের মুখে।
Abhishek Banerjee: কোন মামলার জেরে মধ্যপ্রদেশেও বিপাকে পড়তে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?
হাইলাইটস:
- একাধিক মামলায় নোটিস গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
- পরপর ইডি-সিআইডি অফিসেও হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- এরই মধ্যে এবার ফের মধ্যপ্রদেশেও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: যখন ইডি-সিআইডির জোড়া চাপে অস্থির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আর ঠিক তখনই আরও এক বিপদ এসে বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাও এবার ভিনরাজ্যে। গ্রেফতারি পরোয়ানা ঝুলছে ঘাড়ের উপর। এবার মধ্যপ্রদেশের মামলায় বিপদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মধ্যপ্রদেশ হাইকোর্টের পক্ষ থেকে রক্ষাকবচ থাকলেও, এবার তার মেয়াদ শেষ হয়েছে। তাই ওই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার সম্ভাবনার কথাও এবার বলছে সব ওয়াকিবহাল মহল।
We’re now on WhatsApp- Click to join
সম্প্রতি, একের পর এক মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে নোটিস। সই জাল মামলা থেকে শুরু করে ডিজে মন্তব্যের পাশাপাশিও শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়েছেন তদন্তের মুখে। পরপর তিন দিন ইডি এবং সিআইডি অফিসে তিনি হাজিরাও দিয়েছেন। এরই মাঝে কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়ের করা এই মামলায় বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
ভিনরাজ্যের কোন মামলায় এবার গ্রেফতারি পরোয়ানা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?
গত ২০২০ সালে একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে সম্বোধন করেছিলেন বলে ওঠে অভিযোগ। এই মন্তব্যের জেরেই ২০২১ সালে একটি মানহানির মামলা করেছিলেন আকাশ বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের ভোপালে এমপি-এমএলএ কোর্টে। এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এমপি এমএলএ কোর্ট।
Big problem for Bhaipo Abhishek.
Jabalpur, Madhya Pradesh: TMC MP Abhishek Banerjee has suffered a setback as the High Court has dismissed his interim relief and lifted the stay on his arrest warrant in a defamation case filed by BJP former MLA Akash Vijayvargiya, issued by the… pic.twitter.com/nbRRFokxqI
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) June 17, 2026
তবে পরে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেন যে, তিনি হলেন একজন সাংসদ। তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা তাই কম। এরপরই অভিষেকের গ্রেফতারি পরোয়ানার উপর মধ্যপ্রদেশ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। এর ফলে তখন স্বস্তি পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সেই পরোয়ানার মেয়াদই এবার শেষ হয়েছে। ফলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার যে কোনও সময়েই গ্রেফতার করা হতে পারে।
অন্যদিকে, রাজ্যে ‘ডিজে’ হুমকি সংক্রান্ত মামলাতেও আপাতত রক্ষাকবচ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে কলকাতা হাইকোর্ট তাঁকে বেশ কিছু শর্তও দিয়েছে এর জন্য।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







