Bangla News

Suvendu Adhikari: আজই নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! এই শিবির চলবে ১৫ থেকে ১৭ই জুন

মূলত, বাংলার ডবল ইঞ্জিন সরকারের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই চালু হতে চলেছে এবার সরকারের এই কর্মসূচি। সকাল থেকেই ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছেন নন্দীগ্রামের ওই রেয়াপাড়া ক্যাম্পে।

Suvendu Adhikari: কী কী পরিষেবা পাওয়া যাবে এই জনকল্যাণ শিবিরে? এক বুথে হবে হাজার সমস্যার সমাধান, জানুন সবিস্তারে

হাইলাইটস:

  • রাজ্য জুড়ে আজই শুরু জনকল্যাণ শিবিরের
  • আজই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • জনকল্যাণ শিবিরের সূচনা করতে আসবেন

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের রেয়াপাড়ার মাঠে জন কল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। আজই এই ক্যাম্পের সূচনা হবে গোটা রাজ্যে জুড়ে। ১৫ থেকে ১৭ই জুন অবধি চলবে এই ক্যাম্প। রাজ্য এবং কেন্দের একাধিক প্রকল্পের এই দিন উদ্বোধন হবে। এর মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছে যাবে সকল মানুষের কাছে।

We’re now on WhatsApp- Click to join

মূলত, বাংলার ডবল ইঞ্জিন সরকারের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই চালু হতে চলেছে এবার সরকারের এই কর্মসূচি। সকাল থেকেই ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছেন নন্দীগ্রামের ওই রেয়াপাড়া ক্যাম্পে।

We’re now on Telegram- Click to join

উল্লেখ্য, ১৫, ১৬ ও ১৭ই জুন রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত, পুরনিগম এবং পুরসভা এলাকায় অনুষ্ঠিত হবে এই জন কল্যাণ শিবির। লক্ষ্য, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া এবং আবেদন, যাচাই এবং অভিযোগ নিষ্পত্তি দ্রুত সম্পন্ন করা।

প্রসঙ্গত, নন্দীগ্রামের ভূমিপুত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার গঠন করেই জানিয়েছিলেন নন্দীগ্রাম সবসময়ই তাঁর প্রথম প্রাধান্যে থাকবে। তাঁর কথা মতোই ইতিমধ্যে নন্দীগ্রামের পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পানীয় জলের সমস্যা মেটাতেই নদী থেকে জল তুলে সেই জলই পরিশুদ্ধ করে জল সরবরাহের এই সরকারি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বিরাট পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Read More- সিআইডি-র জিজ্ঞাসাবাদে অসযোগিতা? ফের ১৪ তারিখ অভিষেককে তলব সিআইডি-র

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনেই অবশেষে নন্দীগ্রাম-চণ্ডীপুর-নন্দকুমারের সেই মেগা জল প্রকল্পের কাজে এবার গতি এসেছে। ২০১৯ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর অর্থে শুরু হওয়া গুরুত্বপূর্ণ জল প্রকল্পের কাজ থমকে গিয়েছিল হঠাৎই। সম্প্রতি, হলদিয়া ভবনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন এই প্রকল্পের কাজে গুরুত্ব দেওয়ার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে এবার প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পের কাজে গতি এসেছে আবারও। রূপনারায়ণ নদীর জল তুলে পরিশুদ্ধ করে পুর্ব মেদিনীপুরের ৪টি ব্লকের প্রায় ১০ থেকে শুরু করে ১২ লক্ষ মানুষের জন্য পাইপ লাইন মারফৎ পরিস্রুত সরবরাহ করা হবে এই পানীয় জল।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button