Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের রহস্যমৃত্যুর তদন্তভার এবার সিআইডি-র হাতে তুলে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
গত ২৯শে মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যদিও অভিনেতা রাহুলের মৃত্যুতে এখনও অবধি একাধিক প্রশ্নের উত্তর অধরাই রয়েছে।
Rahul Arunoday Banerjee: এদিন অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হাইলাইটস:
- গত ২৯শে মার্চ তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়েই প্রয়াত হন গিয়ে অভিনেতা রাহুল
- আচমকা সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের
- দিনকয়েক আগে এই মৃত্যু মামলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর দপ্তর
- এবার এরই মাঝে তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী
Rahul Arunoday Banerjee: পেরিয়ে গিয়েছে দিনের পর দিন। কিন্তু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে এখনও ভিড় হাজারও প্রশ্নের। ঠিক কি ঘটেছিল রাহুলের সঙ্গে? তাঁর মৃত্যু কার দায়? কী ভূমিকা ছিল প্রযোজনা সংস্থার? উত্তর এখনও অজানা। এহেন পরিস্থিতি ঘটনার তদন্তভার এবার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on WhatsApp- Click to join
গত ২৯শে মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যদিও অভিনেতা রাহুলের মৃত্যুতে এখনও অবধি একাধিক প্রশ্নের উত্তর অধরাই রয়েছে। কারণ শুরু থেকেই ইউনিটের সদস্যদের বয়ানের সাথে পুলিশের হাতে আসা ফুটেজেও অসঙ্গতি পাওয়ায় রহস্য দানা বেঁধেছিল বেশ। রাহুলের ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়, দীর্ঘক্ষণ জলের নীচে আটকে থাকার কারণেই তাঁর ফুসফুস এবং খাদ্যনালিতে প্রচুর নোনা জল-বালি ঢুকে যাওয়ায় তাঁর দমবন্ধ হয়ে মৃত্যু হয়। এরপরই রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে এক মাসব্যাপী বাংলা ইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে গেলেও সময়ের সাথে থিতিয়ে পড়েছে সকল সংশ্লিষ্ট ইস্যু! কিছুদিন আগে এই মামলায় হস্তক্ষেপ করে দিল্লি। এবং দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় প্রধানমন্ত্রী মোদীর দপ্তর। এবার তার কয়েকদিনের ব্যবধানেই এই মৃত্যুর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
গতকাল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের বৈঠকের পরই মুখ্যমন্ত্রী বলেন, “সম্প্রতি ওড়িশায় বাংলার অভিনেতা রাহুলের মৃত্যু ঘটেছে। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। সিট গঠন করেছে ওড়িশা পুলিশ। পুলিশ সুপারকে আমি বলব বিষয়টি মুখ্যসচিবের কাছে পাঠিয়ে সিআইডিকে এবার তদন্ত ভার দেওয়ার জন্য।”

প্রসঙ্গত, অভিনেতা রাহুলের মৃত্যুর পরই শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়েও প্রশ্ন তুলে সুর চড়িয়েছিল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। সেসময়ে ওই অভিযুক্ত প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করে অভিনেতা রাহুলের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সংশ্লিষ্ট সংগঠন সোচ্চার হয়।
Read More- কার গাফিলতিতে মৃত্যু রাহুলের? এবার দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের
এদিকে, ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’ -এর শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়-সহ প্রযোজনা সংস্থার সাথে যুক্ত সকলের বিরুদ্ধেই এফআইআর এবং ফৌজদারি মামলা রুজু করে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ারও তোলা হয় দাবি। সংগঠনের বক্তব্য যে, নিরাপত্তা বিধি অমান্য করার ফলেই রাহুলকে প্রাণ হারাতে হয়েছে। তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যাতে ভবিষ্যতে শিল্পী-কলাকুশলীদের সাথে এমনটা আর না ঘটে, তার জন্যেই দৃষ্টান্তমূলক পদক্ষেপেরও তাদের তরফে আর্জি জানানো হয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







