EntertainmentBangla News

Rahul Arunoday Banerjee Death: কার গাফিলতিতে মৃত্যু রাহুলের? এবার দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের

রাহুলের মৃত্যুর তদন্তে কেবলমাত্র কলকাতা পুলিশই নয়, ওড়িশা পুলিশও নেমেছিল। কিন্তু কেটে গিয়েছে বেশ অনেকটা সময়ও এবং এর পরও রাহুলের মৃত্যু তদন্ত কতটা কী এগোল তা জানা যায়নি।

Rahul Arunoday Banerjee Death: এবার রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের

হাইলাইটস:

  • গত ২৯শে মার্চ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের
  • রাহুলের মৃত্যুর পরই লীনা গঙ্গোপাধ্যায়, ম্যাজিক মোমেন্টস সহ ব্যান করে দেওয়া হয় পাঁচজনকে
  • এবার রাহুলের মৃত্যু গাফিলতি কার? এর জন্য দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হল প্রধানমন্ত্রীর দপ্তরের

Rahul Arunoday Banerjee Death: গত ২৯শে মার্চ ‘ভোলেবাবা পার কারেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন আচমকাই তালসারির সমুদ্রে ডুবে প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতা রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় সহ ৫ জনকে টলিউড থেকে ব্যান করা হয়। ব্যান করা হয় ম্যাজিক মোমেন্টসকে। গোটা টলিউডের তরফে একদিনের কর্ম বিরতিও নেওয়া হয়। তবুও এত কিছুর পরও যে প্রশ্নটা সকলের মনে সেদিন উঠেছিল, তারই উত্তর আজও মেলেনি।

We’re now on WhatsApp- Click to join

রাহুলের মৃত্যুর তদন্তে কেবলমাত্র কলকাতা পুলিশই নয়, ওড়িশা পুলিশও নেমেছিল। কিন্তু কেটে গিয়েছে বেশ অনেকটা সময়ও এবং এর পরও রাহুলের মৃত্যু তদন্ত কতটা কী এগোল তা জানা যায়নি। তাই এবার এই মামলারই দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হল প্রধানমন্ত্রী মোদীর দফতর থেকে। এক কথায় বলাই ভালো যে, রাহুলের মৃত্যুর তদন্ত সরাসরি এবার নিজের হাতেই নিল দিল্লি।

We’re now on Telegram- Click to join

রাহুলের মৃত্যুর পরই অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সোচ্চার হয়েছিল রাহুলের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে। সম্প্রতি, এই সংগঠনটি রাহুলের মৃত্যু তদন্তের গতি বাড়ানোর জন্যই দ্বারস্থ হয় প্রধানমন্ত্রীর। এরপরই গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্যই ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর আর রাজ্য মুখ্য সচিবকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও এই গোটা ঘটনার পর্যালোচনা করার জন্য বিশেষ নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত রাহুলের মৃত্যুর তদন্ত দ্রুত এগোনোর জন্য বিশেষ অনুরোধ করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতেই রাহুলের মৃত্যুর কারণ এবার পর্যালোচনার জন্য নির্দেশ জারি করে দেওয়া হয়। ঠিক কার কিংবা কাদের গাফিলতিতে রাহুলের মতো একজন অভিনেতাকে হারাতে হয়েছে, তা যত দ্রুত সম্ভব সকলের কাছে তুলে ধরার জন্যই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনেরও দাবি তুলেছে ওই সংগঠনটি।

Read More- রাহুলের মৃত্যুকে ঘিরে বিতর্ক তুঙ্গে, কত দূর এগোল অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্ত?

এই সংগঠনের বক্তব্য অনুসারে, কেবলমাত্র নিরাপত্তার অভাবেই কী রাহুলকে প্রাণে হারাতে হয়েছে যা একেবারেই মেনে নেওয়া যায় না। যাতে রাহুল ন্যায় বিচার পায়, তার জন্যই এবার এই পদক্ষেপ এই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের। শুধুমাত্র তাই নয়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায় সহ ম্যাজিক মোমেন্টস-এর সাথে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধেও যাতে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেই দিকেও বিশেষ নজর দেওয়ার কথাই জানিয়েছে সংশ্লিষ্ট এই সংগঠন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button