Entertainment

Rahul Arunoday Banerjee Death: রাহুলের মৃত্যুকে ঘিরে বিতর্ক তুঙ্গে, কত দূর এগোল অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্ত?

তাঁর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের গতি-প্রকৃতি নিয়েই ক’জনের আর চিন্তা? ২৯শে মার্চ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই তালসারির সমুদ্রে তলিয়ে যান নায়ক। মৃত্যুর পরমুহূর্ত থেকেই যেন কথার পিঠে কথার জাল বোনা শুরু।

Rahul Arunoday Banerjee Death: অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্তও কি এখনও সমান তালে এগোচ্ছে?

হাইলাইটস:

  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘বিতর্ক’র পারদ তুঙ্গে
  • ফের অভিনেতার মৃত্যুর তদন্ত ঘিরে আলোচনা পৌঁছেছে চরমে
  • এবার কত দূর এগিয়েছে অভিনেতার মৃত্যুর তদন্ত? জেনে নিন বিশদ

Rahul Arunoday Banerjee Death: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যেন ‘মরিয়া প্রমাণ করিলেন যে তিনি মরেন নাই’! মৃত্যুর পরেও কি কেউ এতটা ‘জীবন্ত’ হয়ে উঠতে পারেন? হয়তো যেন দিন দুয়েকের বিরতি। ফের অভিনেতাকে নিয়ে আলোচনা আর বিতর্ক তুঙ্গে।

We’re now on WhatsApp- Click to join

তাঁর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের গতি-প্রকৃতি নিয়েই ক’জনের আর চিন্তা? ২৯শে মার্চ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই তালসারির সমুদ্রে তলিয়ে যান নায়ক। মৃত্যুর পরমুহূর্ত থেকেই যেন কথার পিঠে কথার জাল বোনা শুরু। জন্ম নিয়েছে বহু প্রশ্ন, যার মেলেনি এখনও সদুত্তর।

We’re now on Telegram- Click to join

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তর দাবিতে কলকাতার রিজেন্ট পার্ক থানায় এবং তালসারি থানায় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেন। সমনও পাঠিয়েছে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থাকে তালসারি থানা। তাদেরই ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় রাহুলের।

অভিনেতা রাহুলকে নিয়ে এবার ফের নতুন করে বিতর্ক জন্ম নিয়েছে। তাঁর সতীর্থরা প্রয়াত অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন। সেদিন অভিনব প্রতিবাদ জানান অভিনেতা জীতু কমল। তিনি রাহুলের পাশাপাশি নিজের ছবিতেও মালা পরিয়ে জানান, হয়তো মৃত্যুর পরে তাঁর কথাও শোনা হবে। ঘটনার বেশ কিছু দিন পরে নজর করেছিলেন অভিনেত্রী পায়েল দে। এখন রাহুলের ছবি একা একা গাছতলায় পড়ে! তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতেই জন্ম নিয়েছে ফের নতুন বিতর্ক।

Rahul Arunoday Banerjee Death

সেই সাথে আরও একটি নতুন প্রশ্ন জন্ম দিয়েছে। রাহুলকে নিয়ে ‘বিতর্ক’ চলছে আর চলবে। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্তও কি এগোচ্ছে সমান তালে? দেখতে দেখতেই প্রায় এক মাস ছুঁইছুঁই। এবার মৃত্যুর তদন্ত কতদূর এগোল?

খবর জানতেই এক সংবাদ মাধ্যম কথা বলেছিল পায়েল দে, আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় এবং তথাগত মুখোপাধ্যায়ের সাথে। পায়েল দে সাফ বলেছেন, “এ প্রসঙ্গে সংগঠনের বড়রাই বলতে পারবেন। আমার চোখে যেটা খারাপ লেগেছে আমি সেটাই বলেছি। আমার আর কিছু বলার নেই।” ব্যথিত তাঁর বন্ধুকে ‘মঞ্চ’ হিসাবে ‘ব্যবহার’ করা হচ্ছে দেখে তথাগত। তদন্ত সম্পর্কে তাঁর ধারণা যে, “গোটা বাংলা চায় রাহুলের রহস্যমৃত্যুর কিনারা। কিন্তু সেই তদন্তই তো সাধারণ মানুষকে জানানো হবে না। তদন্ত এগোচ্ছে তার মতো করে আমার বিশ্বাস। নির্দিষ্ট সময়েই নিশ্চয় যবনিকা উঠবে।”

Read More- আজ ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে মিছিল টলিপাড়ার, মিছিলে পা মেলাবেন যীশু, পরমব্রত, আবিররা…

প্রায় এই একই কথা বলেছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল। তাঁর সংযোজন, “আমরা অভিযোগ দায়ের করেছি মানেই আমাদের সব বলবেন তদন্তকারী অফিসারেরা, এটা হয় না। একই ভাবে আমরাও তা জিজ্ঞাসা করতে পারি না।” তাঁর কথায়, এই বিষয়টি ফোরামের নির্দিষ্ট আইনজীবীরাই দেখছেন। তবে সত্যের জয় হবেই।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button