Bangla News

Rishikesh Bus Accident: ঋষিকেশের গুলার বাজারের কাছে খাদে পড়লো বাস, ৮ জনের মৃত্যু এবং প্রায় ২৫ জন আহত

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।

Rishikesh Bus Accident: হরিদ্বার থেকে জোশীমঠগামী একটি বাস গুলারের কাছে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন

হাইলাইটস:

  • ঋষিকেশের বদ্রীনাথ হাইওয়েতে একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে
  • দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২৬ জন যাত্রী আহত হয়েছেন
  • গুলারের কাছে বিশ্বনাথ সেবা সংস্থার বাসটি খাদে পড়ে যায়

Rishikesh Bus Accident: মঙ্গলবার ভোররাতে ঋষিকেশে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হরিদ্বার থেকে জোশীমঠগামী বিশ্বনাথ সেবা সংস্থার একটি বাস বদ্রীনাথ হাইওয়েতে দুর্ঘটনার শিকার হয়। এতে আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।

We’re now on WhatsApp – Click to join

দুর্ঘটনাটি ঋষিকেশের বদ্রীনাথ হাইওয়েতে ঘটেছে। মুনিকিরেটি থানার ভারপ্রাপ্ত পরিদর্শক প্রদীপ চৌহান জানান, ভোরবেলা গুলার বাজারের কাছে একটি বাস রেলিং ভেঙে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

মোট ৮ জন মারা গেছেন

জানা যাচ্ছে, বাসটি ৩২ আসনের ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। পরে আরও দু’জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে আট হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে ২৬ জন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের শনাক্ত করা হচ্ছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Read more:- নেপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ৫০০ মিটার গভীর খাদে একটি ইলেকট্রিক ভ্যান পড়ে নিহত হন ১০ জন

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করেছেন

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button