Durga Puja Fashion: পুজোয় বাজার কাঁপাচ্ছে কাটদানা জামদানি! আসল নাকি নকল, চিনবেন কীভাবে? আরও ২ ভাইরাল শাড়ির খোঁজ রইল
পুজো (Durga Puja) আসলেই শাড়ি কেনার জন্য মন ছটফট করে। এবারের পুজোর বাজারে হটকেকের মতো বিকোচ্ছে কাটদানা জামদানি কিংবা মিরর ওয়ার্কের শাড়ি। কেনাকাটির আগে জেনে নিন এই বাজারচলতি শাড়িগুলি নকল নাকি আসল?
Durga Puja Fashion: আপনার যদি এখনও কাটদানা জামদানি না কিনে থাকেন তবে আসল কিংবা নকল বিচার করে কিনুন
হাইলাইটস:
- দুর্গাপুজোর ফ্যাশনে কাঠদানা জামদানি চাই চাই
- শাড়িটি কেনার ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন
- এছাড়াও আরও দুটি শাড়ি ট্রেন্ডে রয়েছে
Durga Puja Fashion: সারা বছর হাজারও ব্যস্ততা থাকে। যার ফলে তাড়াহুড়ো করে তৈরি হয়ে বেরনোর জন্য জিন্স-টপ, সালোয়ার কিংবা কুর্তির উপর ভরসা করেন মহিলারা। তা বলে শাড়ির প্রতি তাদের টান এতটুকুও কমেনি। পুজো (Durga Puja) আসলেই শাড়ি কেনার জন্য মন ছটফট করে। এবারের পুজোর বাজারে হটকেকের মতো বিকোচ্ছে কাটদানা জামদানি কিংবা মিরর ওয়ার্কের শাড়ি। কেনাকাটির আগে জেনে নিন এই বাজারচলতি শাড়িগুলি নকল নাকি আসল?
We’re now on WhatsApp – Click to join
প্রথমেই আসা যাক বিখ্যাত কাটদানা জামদানির কথায়। শুধু সুতো নয়, বিশেষ এই জামদানিতে থাকছে কারদানা বা কাটদানার কাজ। এই জামদানির খোলে রয়েছে সূক্ষ নকশার উপর ঢাকাই কাটদানা, কাচ ও পুঁতির কাজ। এবার পুজোয় প্রায় প্রত্যেকেরই কেনাকাটির তালিকায় রয়েছে এই বিশেষ জামদানি শাড়িটি। হালকা থেকে গাঢ় নানা রঙেরই পাওয়া যায়। তাই আপনার যেমন পছন্দ, তেমনই রঙ কিনতে পারেন। তবে বাজেট কম থাকলে সমস্যা হতে পারে, কারণ এই শাড়ির দাম দু’হাজার টাকা থেকে শুরু। যত বেশি কাজ, তত বাড়বে দাম।
কাটদানা জামদানি কেনার আগে কিছু বিষয় জেনে নেওয়া দরকার। নইলে নকল শাড়ি বেশি দামে কিনে ঠকে যেতে পারেন। জেনে নিন কেনার সময় কোন কোন বিষয়ে নজর দিতে হবে।
• আসল কাটদানা জামদানি হালকা হয়, তাই কেনার আগে অবশ্যই শাড়ির ওজনের দিকে খেয়াল রাখুন।
• সিন্থেটিক বা পলিয়েস্টার সুতো দিয়ে তৈরি হয় নকল জামদানি। তাই সেটি বেশ শক্ত এবং খসখসে হয়। আসল কাটদানা জামদানি অনেক বেশি নরম হয়।
• আসল জামদানির সামনে এবং পিছন দিকে একইরকম বা আয়নার প্রতিচ্ছবির মতো দেখায়।
• জামদানিতে সুতো কেটে বা ঘুরিয়ে নকশা ফুটিয়ে তোলা হয়। তাই শাড়ির নিচের দিকে ছোট ছোট সুতো টানা থাকে। মেশিন সেলাইয়ের মতো এবড়োখেবড়ো হয় না।
এবার পুজোয় মিরর ওয়ার্কের শাড়িও বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। মোডাল সিল্কের উপর মিরর ওয়ার্কের শাড়িটি দেখতে বেশ জমকালো। চাইলে অষ্টমীর সন্ধ্যায় এটি পরতে পারেন। অনলাইন কিংবা অফলাইন সর্বত্রই পাওয়া যাবে এই ট্রেন্ডিং শাড়িটি।
Read more:- মহালয়ায় দিন এই বিশেষ কিছু জিনিস দান করলে মোক্ষপ্রাপ্তি থেকে অর্থলাভ সবই সম্ভব
এবার পুজোয় ধনেখালি শাড়িরও চাহিদা রয়েছে। সুতির এই শাড়ি পুজোর যেকোনও দিনে পরতে পারেন। তার উপর যদি হালকা মিরর ওয়ার্ক থাকে, তবে শাড়ির আভিজাত্যই যেন বদলে যায়। চাইলে এই ধরনের শাড়িও লিস্টে রাখতে পারেন। এই শাড়িটি আপনি বাজেটের মধ্যে পেয়ে যাবেন।
আর মাত্র এক সপ্তাহ বাকি, ফলে হাতে সময় আর বেশি নেই। তাই আর দেরি না করে আজই কেনাকাটি করতে বেরিয়ে পড়ুন আর কিনে ফেলুন পছন্দসই শাড়ি।
দুর্গাপুজো ফ্যাশন সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







