Mahalaya 2026: মহালয়ায় দিন এই বিশেষ কিছু জিনিস দান করলে মোক্ষপ্রাপ্তি থেকে অর্থলাভ সবই সম্ভব
অবশ্য তার আগে জানতে হবে কোন কোন জিনিস দান করা উচিত। ভুল জিনিস দান করলে কিন্তু সুফল প্রাপ্তি হবে না। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে মহালয়ায় বিশেষ কয়েকটা জিনিস দানের উল্লেখ রয়েছে। এর ফলে জীবনে ফলপ্রাপ্তি হয়।
Mahalaya 2026: ভারতীয় জ্যোতিষশাস্ত্রে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে
হাইলাইটস:
- আর মাত্র একদিন পরেই মহালয়া
- এই দিনে বিশেষ কিছু জিনিস দান করলে জীবনে নানা দিক থেকে উপকার হতে পারে
- কোন জিনিস দান করলে কী উপকার পাওয়া যায় জেনে নিন
Mahalaya 2026: পিতৃপক্ষ মানেই দান করার খুব ভালো সময়। বিশেষ করে মহালয়ার দিনটি দানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে জিনিসপত্র দান করলে জীবনে নানা দিক থেকে উপকার হতে পারে। অবশ্য তার আগে জানতে হবে কোন কোন জিনিস দান করা উচিত। ভুল জিনিস দান করলে কিন্তু সুফল প্রাপ্তি হবে না। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে মহালয়ায় বিশেষ কয়েকটা জিনিস দানের উল্লেখ রয়েছে। এর ফলে জীবনে ফলপ্রাপ্তি হয়।
কোন জিনিস দান করলে কী উপকার পাওয়া যায় জেনে নিন
চাল: মহালয়া দিন যদি চাল দান করা হয় তা হলে লক্ষ্মীপ্রাপ্তি হয় বলে বিশ্বাস করা হয়।
কালো তিল: এই দিন কালো তিল দান করলে অসুস্থতা থেকে মুক্তি মেলে বলে মনে করা হয়।
ঘি এবং মধু: ঘি এবং মধু দান করলে আয়ু বৃদ্ধি পায়।
We’re now on WhatsApp – Click to join
সর্ষের তেল এবং হলুদ ডাল: বিয়েতে বাধা থাকলে যে কোনও হলুদ ডাল এবং সর্ষের তেল দান করুন।
কালো কম্বল: কালো কম্বল দান করলে আচমকা বিপদ থেকে রক্ষা মেলে এবং রোগের হাত থেকেও মুক্তি পাওয়া যায়।
পাখা: পাখা দান করলে জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি হয় বলে জানাচ্ছে শাস্ত্র।
জুতো: জুতো দান করলে জীবনে আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যায়।
তামার বাসন: ব্যবসা, চাকরি অথবা যে কোনও কাজে যদি বার বার বাধা আসে তাহলে তামার যে কোনও বাসন দান করুন।
Read more:- এ বছর কবে মহালয়া? এখনই জেনে নিন মহালয়ার ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত
বালিশ: বালিশ দান করলে মনে করা হয় সমস্ত পাপ বিনাশ হয়।
মাদুর: মাদুর দান করলে অকালমৃত্যুর ভয় কেটে যায়।
কর্পূর: কর্পূর দান করলে মোক্ষপ্রাপ্তি হয় বলে বিশ্বাস করা হয়।
জলভরা কলসি: জলভরা কলসি দান করলে প্রচুর পুণ্য অর্জন সম্ভব।
এই রকম দুর্গাপুজো সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







