Bangla News

Sarathi Scheme: এবার থেকে রাজ্যেই তৈরি হবে স্কুলপড়ুয়াদের ‘সারথি’, এদিন প্রকল্পের পাশাপাশি নতুন শিল্পের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এদিন ‘সারথি’ প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন সংশ্লিষ্ট প্রকল্পের সাথে যুক্ত হয়ে যে শিল্পগোষ্ঠী অথবা সংস্থা সাইকেল বানাতে চায়, তাদের এবার বিনামূল্যে জমি দেওয়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।

Sarathi Scheme: এবার থেকে আর নবম শ্রেণিতে নয় পড়ুয়ারা অষ্টম শ্রেণিতে উঠলেই মিলবে সাইকেল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাইলাইটস:

  • বাংলায় পালাবদলের পর ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম মুছে হল ‘সারথি’
  • গতকাল ‘সারথি’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • সারথির পাশাপাশি এক শিল্প সংস্থানেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

Sarathi Scheme: এবার অষ্টম শ্রেণিতে উঠলেই সাইকেল। গতকাল হাওড়া ব্যাঁটরায় ‘সারথি’ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মুছে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম। এবার থেকে আর নবম শ্রেণি নয় অষ্টম শ্রেণিতে উঠলেই স্কুল থেকে সাইকেল পাবে ছাত্র-ছাত্রীরা। শুধু তাই নয়, স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার জন্য রাজ্যে আলাদা করে এদিন এক শিল্প সংস্থানেরও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৈরি হবে সাইকেল কারখানা। আর তাতেই এবার হবে প্রচুর কর্মসংস্থান। তৈরি হবে প্রচুর অনুসারী শিল্পও।

We’re now on Telegram- Click to join

এদিন ‘সারথি’ প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন সংশ্লিষ্ট প্রকল্পের সাথে যুক্ত হয়ে যে শিল্পগোষ্ঠী অথবা সংস্থা সাইকেল বানাতে চায়, তাদের এবার বিনামূল্যে জমি দেওয়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগের সরকারের আমলে সবুজ সাথী প্রকল্পে সাইকেল নিয়ে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিন সে প্রসঙ্গও উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “আগের মুখ্যমন্ত্রী সাইকেল কিনতেন আত্মীয়দের থেকে। সাইকেল কারখানা তৈরির জন্য আমরা জমি দেব। নতুন সংস্থার কাছ থেকে কিনব সাইকেল।” আগে পাঞ্জাব থেকে সাইকেলের যন্ত্রাংশ নিয়ে আসা হতো। এবার এখন তা বাংলাতেই তৈরি হবে। আগ্রহী শিল্পপতিকে জমি দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন।

We’re now on WhatsApp- Click to join

রাজ্যে পালাবদলের পরই সরকারি প্রকল্পগুলো এবার নতুন করে দিশা দেখেছে। দিশা দেখছে এবার শিল্পও। বাংলায় বহু শিল্পের পথও প্রশস্ত হচ্ছে। গ্রাম বাংলায় নতুন করে এই সাইকেল কারখানা তৈরি হলে আরও বেশি করে কর্মসংস্থানের পথও খুলবে। সেক্ষেত্রে এবার বিশ্লেষকদের মতে, তাতে একাধারে স্কুলপড়ুয়াদের উন্নত মানের সাইকেলের পাশাপাশি পথও খুলবে অনুসারী শিল্পের।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘সবুজ সাথী’ প্রকল্পের চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ওই প্রকল্পে সাইকেল দেওয়া হয় ছাত্রীদের। তার পরে তা ছাত্রদেরও দেওয়া শুরু হয়। সাইকেলের জন্য আলাদা করে আর আবেদন করতে হয় না। বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়ারাই নবম শ্রেণিতে উঠলেই এই প্রকল্পের সুবিধা পায়।

Read More- শেষ মুহূর্তে এসে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করা হল! রবিবার রাতে আচমকা কী বদলে গেল?

এর পাশাপাশি স্কুলপড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানিয়ে দেন যে, এবার থেকে আর ফোন নয় ছাত্রছাত্রীদের কেবল এডুকেশন রিলেটেড স্মার্ট ট্যাবই দেওয়া হবে। স্মার্ট স্কুল হিসেবে বিভিন্ন স্কুলকে গড়ে তোলা হবে।” এই বছরে আরও ৮০০টি স্মার্ট স্কুল চালু হবে বলেই এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button