Durga Puja-Narendra Modi: ৩০০০ ঢাক থেকে ৬০০০ শিল্পী, মহালয়ায় মেগা শো, হাজির থাকবেন প্রধানমন্ত্রী
গতকাল সিএবি কর্তাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের সকল উচ্চপদস্থ আধিকারিকরা।
Durga Puja-Narendra Modi: ইডেনে থাকতে পারবেন ৩৫০০০ দর্শক, মহালয়ায় যা দেখবে রাজ্যবাসী…
হাইলাইটস:
- ভার্চুয়ালি কলকাতার ৫টি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ওই দিন সন্ধ্যায় ইডেনে হাজির থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী
- এদিন ইডেনে প্রদর্শনী হবে বিশেষ ড্রোন শো এবং আতশবাজি
Durga Puja-Narendra Modi: এ বছর দুর্গাপুজোয় কার্নিভাল হবেনা তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মহালয়ার দিন অর্থাৎ মায়ের আগমণীর দিন থাকছে বিশেষ মেগা শোয়ের আয়োজন। আর কলকাতার সেই অনুষ্ঠানেই হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শো হবে ইডেনে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সব পরিকল্পনাও।
We’re now on Telegram- Click to join
গতকাল সিএবি কর্তাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের সকল উচ্চপদস্থ আধিকারিকরা। হাজির ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে, পর্যটন দফতর, পুলিশ কমিশনার অজয় নন্দা, তথ্য সংস্কৃতি দফতরসহ আরও অন্যান্য দফতরেরও আধিকারিকরা। এই বৈঠকে মহালয়ায় এই অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকরাও সব ছিলেন।
We’re now on WhatsApp- Click to join
এই বৈঠকে দেখানো হয়েছে ১০ই অক্টোবর, মহালয়ার অনুষ্ঠানের প্রেজেন্টেশন অথবা উপস্থাপনা কেমন হবে। সূত্রের খবর অনুযায়ী, ইডেন থেকেই কলকাতার পাঁচটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০ অবধি ইডেনেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, এদিন ইডেনে পৌঁছনোর আসার আগে রেড রোডে আগে রোড শো করবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। রোড শো শেষে ইডেনে পৌঁছনোর পরই উলুধ্বনিতে বরণ করে নেওয়া হবে তাঁদেরকে।
বিকেল ঠিক ৫টা থেকে শুরু ইডেনে হবে শুরু হবে অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ৬০০০ শিল্পী অংশ নেবেন। হাজির থাকবেন শান্তনু মৈত্র, লগ্নজিতা (সম্ভবত), শান, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী ও বাংলা ব্যান্ড ‘দোহার’। এদিকে, ৩০০০ ঢাকিও পারফর্ম করবেন এই অনুষ্ঠানে।
🚨 𝗘𝗗𝗘𝗡 𝗚𝗔𝗥𝗗𝗘𝗡𝗦 𝗦𝗘𝗧 𝗙𝗢𝗥 𝗠𝗘𝗚𝗔 𝗗𝗨𝗥𝗚𝗔 𝗣𝗨𝗝𝗔 𝗢𝗣𝗘𝗡𝗜𝗡𝗚 𝗢𝗡 𝗠𝗔𝗛𝗔𝗟𝗔𝗬𝗔! 🪔🏟️
Prime Minister Narendra Modi is scheduled to join the 𝗠𝗮𝗵𝗮𝗹𝗮𝘆𝗮 𝗗𝘂𝗿𝗴𝗮 𝗣𝘂𝗷𝗮 𝗼𝗽𝗲𝗻𝗶𝗻𝗴 𝗮𝘁 𝗘𝗱𝗲𝗻 𝗚𝗮𝗿𝗱𝗲𝗻𝘀 𝗼𝗻 𝟭𝟬 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿,… https://t.co/MR08qaXZdk pic.twitter.com/qgHRBrdmI9
— Infra Adda of West Bengal (@InfraAddaofWB) September 26, 2026
ইডেনের হোম ড্রেসিংরুমে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাওয়ে ড্রেসিংরুমে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তাঁরা ইডেনের মাঠে প্রবেশ করবেন। গল্ফ কার্টে করে প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করবেন। ইডেন থেকে কলকাতার নামী ৫টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর অনুযায়ী, সেই তালিকায় নাম রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী এবং ত্রিধারা সম্মিলনী।
Read More- কুমার শানু থেকে মোনালি ঠাকুরের গান, দুর্গা পুজোর মেগা শো-এর ভাবনায় থাকছে বিশেষ চমক
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষে দুজনেই ইডেন থেকে বেরোবেন ঠিক রাত ৮টা ২০ নাগাদ। তারপর ইডেনে প্রদর্শনী হবে ড্রোন শো এবং আতশবাজি। প্রায় ৩৫০০০ দর্শক হাজির থাকতে পারবেন ইডেনে। তার মধ্যে ২৫০০ সিট থাকবে ভিভিআইপি-দের জন্য। ক্লাব হাউসের ঠিক দু’পাশের ব্লক গ্যালারিতে মঞ্চ থাকবে। সেখানেই বসার ব্যবস্থা থাকবে রাজ্যের মন্ত্রীসহ ভিভিআইপিদের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







