Suvendu Adhikari: UCC থেকে শুরু করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন, কী কী আইন করবেন? এদিন সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
বাংলায় নতুন সরকার গঠনের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য চালু করেছে রাজ্যের বিজেপি সরকার। এখন দেড় কোটিরও বেশি মহিলা এই যোজনার টাকা পান।
Suvendu Adhikari: এর পাশাপাশি এদিন নিয়োগ নিয়েও কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? জেনে নিন
হাইলাইটস:
- রাজ্যে কী কী আইন আনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
- এদিনের সভা থেকে আর কী বলেছেন মুখ্যমন্ত্রী?
- আজ এই প্রতিবেদনে সবটা বিশদে জেনে নিন
Suvendu Adhikari: বাংলায় নতুন সরকার গঠনের মাত্র সাড়ে চার মাস হয়েছে। আর এই সাড়ে চার মাসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু-সরকার। খুব দ্রুত আরও কয়েকটি আইন আনবে রাজ্য সরকার। গতকাল পূর্ব বর্ধমানের সভা থেকে একথা খোদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কী কী আইন আনবেন, সেকথাও এদিন সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
We’re now on WhatsApp- Click to join
বাংলায় নতুন সরকার গঠনের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য চালু করেছে রাজ্যের বিজেপি সরকার। এখন দেড় কোটিরও বেশি মহিলা এই যোজনার টাকা পান। এখনও যেসব ‘যোগ্য’ মহিলারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরাও পেয়ে যাবেন বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই তিনি বলেছেন, “কেবল ভাতা দেওয়ার জন্য সরকার আসিনি। এই বাংলায় আপনারা সামাজিক সংস্কারের জন্য আমাদের বসিয়েছেন। এই সম্মান, মর্যাদা রক্ষা করার কাজ আমরা করব। এই বিশ্বাস এবং ভরসাটা রাখবেন।”
We’re now on Telegram- Click to join
এরপর সরকার কী কী কাজ করবে, সেকথাও এদিন জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এজেন্ডা ১—এক দেশ, এক আইন। বলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এ রাজ্যেও অতি দ্রুত ascbইউনিফর্ম সিভিল কোড (UCC)। তারপরই ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আনব আইন। তারপরই লাভ জিহাদের বিরুদ্ধে আনব আইন।”
আগামীকাল ২৫ শে সেপ্টেম্বর সর্বমঙ্গলা মায়ের পীঠভূমি, বর্ধমানের পবিত্র মাটিতে প্রথমবারের জন্য পদার্পণ করছেন মাননীয় মূখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
সর্বমঙ্গলা মায়ের আশীর্বাদ এবং বর্ধমানের মানুষের উষ্ণ অভ্যর্থনায় তাঁর এই আগমন হয়ে উঠুক শুভ, সার্থক ও স্মরণীয়।… pic.twitter.com/wsTDmu0RUe
— Moumita Biswas Misra (@moumitabmisra) September 24, 2026
কর্মসংস্থান হয়নি বলে তৃণমূলের আমলে এর জন্য বহুবার সরব হতে দেখা যেত বিজেপিকে। এবার বাংলায় ক্ষমতায় এসেই কর্মসংস্থান নিয়ে বিশেষ উদ্যোগী হয়েছে শুভেন্দু-সরকার। এদিন তৃণমূলকে নিশানা করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “২৬০০০ চাকরি লুঠ হয়েছে।” তারপরই মুখ্যমন্ত্রী জানান, কর্মসংস্থানের জন্য কী কী পদক্ষেপ করছে বর্তমান সরকার। তিনি বলেন, “রাজ্য পুলিশের ১২০০০ কনস্টেবল সিলেক্ট হয়েছে। আমরা চাকরি দেওয়া শুরু করলাম। এর পর কলকাতা পুলিশ। এরপর SSC-র নাইন, টেন, ইলেভেন এবং টুয়েলভ। ২০২৭ সালের মার্চের মধ্যেই শিক্ষাকর্মী, শিক্ষক, পুলিশ, সরকারি দফতর-এই সব মিলিয়ে আপনাদের আমি গুনে গুনে দেখিয়ে দেব, স্বচ্ছতার সাথে হবে নিয়োগ। টাকা নিয়ে এবং নিজেদের সব আত্মীয়স্বজনকে ঢুকিয়ে রীতিমতো দুর্গন্ধ করে দিয়েছে আগের সরকার। এই অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেব আমরা। এবার কথা দিয়ে গেলাম।”
এদিন এরই সঙ্গে ফের তিনি জানান, “আমরা এদিন সিদ্ধান্ত নিয়েছি যে, কোনও রাজনৈতিক হস্তক্ষেপ হবে না এই নিয়োগে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







