Durga Puja Special Bus Service: বারাসত থেকে কলকাতা, এবার এক বাসেই চড়ে হয়ে যাবে প্যান্ডেল হপিং, বড় উদ্যোগ রাজ্যের
উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানোর জন্য সপ্তমী, অষ্টমী এবং নবমীতে এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে ভলভো এসি বাস ছাড়বে ঠিক সকাল ৮টায়।
Durga Puja Special Bus Service: বনেদি বাড়ি থেকে শুরু করে নামী বারোয়ারি, এবার এক বাসেই হবে পুজো পরিক্রমা!
হাইলাইটস:
- শহরতলির বাসিন্দাদের জন্যও থাকছে বিশেষ সুখবর
- কলকাতার নামী পুজোও দেখাবে এই বিশেষ বাস
- ঠাকুর দেখার পাশাপাশি থাকছে পেটপুজোরও ব্যবস্থা
Durga Puja Special Bus Service: শহর থেকে শুরু করে শহরতলি, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা। পুজোর এই চারটে দিন ঠাকুর দেখার জন্য এবার বিশেষ পরিবহনের ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। এবার একটি বাসে চেপেই দেখতে পারবেন কলকাতার সব নামীদামী পুজো প্যান্ডেলগুলি। ধরুন, আপনি একদিনেই বেশ কয়েকটি কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপে ঘুরতে চাইছেন। সেক্ষেত্রে, একটি মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাওয়ার জন্য বারবার বাস-ট্রেন বা মেট্রো করার আর প্রয়োজন নেই। অর্থাৎ এক বাসে চেপেই আপনি দেখতে পারবেন এই পুজো প্যান্ডেলগুলি। কোন কোন রুটে এই পরিক্রমা হবে? ভাড়াই-বা কত? বিস্তারিত জেনে নিন।
We’re now on Telegram- Click to join
উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানোর জন্য সপ্তমী, অষ্টমী এবং নবমীতে এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে ভলভো এসি বাস ছাড়বে ঠিক সকাল ৮টায়। এই পরিক্রমায় বদন চন্দ্র রায় বাড়ি, বেলুড় মঠ, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, সোনার দুর্গা বাড়ি এবং সাবর্ণ রায় চৌধুরী পরিবারের বনেদি পুজো দেখানো হবে। এই পরিষেবার জন্য ভাড়া পড়বে ২,৪০০ টাকা জনপ্রতি। ৫ থেকে ১০ বছর বয়সিদের জন্য ভাড়া হচ্ছে ১,৮৫০ টাকা। পাঁচ বছর অবধি শিশুদের জন্য কোনও ভাড়া লাগবে না।
We’re now on WhatsApp- Click to join
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে সকাল ৮টায় বারাসাত কলোনি মোড় থেকে এই ভলভো এসি বাস কলকাতার উদ্দেশে রওনা দেবে। মানিকতলা, শোভাবাজার, কুমারটুলি, চোরবাগান, জানবাজার, জোড়াসাঁকো, রানী রাসমণি বাড়ি এবং ঠনঠনিয়া-সহ একাধিক বনেদি এবং সাবেকি বাড়ির পুজো ঘোরানো হবে। জনপ্রতি ভাড়া পড়বে ২,৫০০ টাকা। ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ভাড়া থাকছে ১,৯০০ টাকা।
কলকাতার বারোয়ারি পুজোগুলির জন্য সপ্তমী ওএবং নবমীতে এসপ্ল্যানেড আর বারাসত থেকে সকাল ৯টায় বিশেষ বাস ছাড়বে। একডালিয়া, বাদামতলা আষাঢ় সংঘ, সিংহী পার্ক, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, মুদিয়ালি, বাগবাজার সর্বজনীন, কলেজ স্কোয়ার এবং বাগবাজার পল্লির মতো পুজো প্যান্ডেলগুলি ঘোরানো হবে। এসপ্ল্যানেড থেকে ভাড়া ২,৪০০ টাকা জনপ্রতি এবং বারাসত থেকে ভাড়া ২,৫০০ টাকা।
Today, I formally unveiled the booklet for WBTC’s ‘Puja Parikrama 2026’. The event was attended by WBTC MD Shri Abhishek Choudhury, IAS, Joint MD Shri Pranabesh Mondal, Dy. MD Shri Pradip Majumdar, along with other officials of the #Transport Department and WBTC.
From 17 to 21… pic.twitter.com/2b6SpUQtua
— Arjun Singh (@ArjunsinghWB) September 24, 2026
এদিকে শহরতলি থেকে কলকাতার পুজো দেখার জন্য বিশেষ সিএনজি বাসও চালানো হবে। হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, ডানলপ মোড় এবং টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বাস ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। ভাড়া ১০০০ টাকা জনপ্রতি।
ব্যারাকপুর থেকে সকাল ৮টার সময় এই বিশেষ বাস ছাড়বে। যার ভাড়া জনপ্রতি ১,১০০ টাকা। সপ্তমীর দু’দিন ও নবমীতে নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রীদেরকে তুলে পুজো প্যান্ডেল দেখিয়ে ফের আবার সেখানেই নামিয়ে দেওয়া হবে।
Read More- কুমার শানু থেকে মোনালি ঠাকুরের গান, দুর্গা পুজোর মেগা শো-এর ভাবনায় থাকছে বিশেষ চমক
এদিকে, পুজো পরিক্রমায় কেবল ঠাকুর দেখারই নয়, দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ খাবারের ব্যবস্থাও। জলখাবার অর্থাৎ পুরনো দিনের হারিয়ে যাওয়া বাঙালি খাবার দিয়ে মধ্যাহ্নভোজ, পানীয় জল, এবং চায়েরও ব্যবস্থা থাকবে। প্রত্যেক দর্শনার্থীর সাথে সচিত্র পরিচয়পত্র রাখা তবে বাধ্যতামূলক। প্রতিটি বাসে একজন করে যাত্রী সহায়ক থাকবেন। এর পাশাপাশি বিশেষ চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখা হচ্ছে।
এইরকম আরও দুর্গা পুজো সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







