WB Govt Employees DA: ডিএ নিয়ে বিরাট ঘোষণা নবান্নের, পুজোর আগে এক কিস্তিতেই দেওয়া হবে বকেয়া সমস্ত টাকা!
২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। গতকাল অর্থাৎ বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর।
WB Govt Employees DA: পুজোর আগেই সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্যের নতুন সরকার
হাইলাইটস:
- দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ বাকি রয়েছে, তা দ্রুত মিটিয়ে দিতে তৎপর নবান্ন
- এক কিস্তিতেই সম্পূর্ণ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
- রাজ্য সরকারের গ্রুপ এ, বি, সি ও ডি কর্মীরা সকলেই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন
WB Govt Employees DA: পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড় ঘোষণা। এক কিস্তিতেই সম্পূর্ণ বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। গতকাল অর্থাৎ বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর।
We’re now on WhatsApp – Click to join
কারা মহার্ঘ ভাতা পাবেন?
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ সময় ধরে যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ রয়েছে, তা দ্রুত মিটিয়ে দিতে তৎপর রাজ্যের নতুন সরকার। তাই এক কিস্তিতেই সম্পূর্ণ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ এ, বি, সি ও ডি কর্মীরা সকলেই এই বকেয়া ডিএ পাবেন।

জানা গিয়েছে, গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। আর গ্রুপ ‘ডি’ কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।
অবসরের তিন মাসের মধ্যে থাকা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া অর্থও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। জিপিএফে জমা পড়া বকেয়া অর্থ ২০২৮ সালের ৩১শে মার্চ পর্যন্ত তোলার ক্ষেত্রে বিধিনিষেধ বহাল থাকবে। অর্থাৎ মহার্ঘ ভাতার বকেয়া টাকা জমা পড়লেও, তা ২০২৮ সালের আগে তোলা যাবে না।
Read more:- ইস্তফা, গ্রেপ্তার, জেল…, জ্ঞানেশ কুমারের ওপর বিরোধীদের ক্ষোভ, পড়ুন ১০ জন বিরোধী নেতার তীব্র আক্রমণ
কর্মীদের চাকরি ও বেতনের নথি যাচাই করে প্রাপ্য বকেয়ার হিসাব নির্ধারণের নির্দেশ রাজ্য অর্থ দফতরের। অর্থ বরাদ্দের অপেক্ষা না করেই বকেয়া মহার্ঘ ভাতার বিল প্রক্রিয়াকরণ করতে পারবে ট্রেজারি।
এছাড়া জানা গিয়েছে, বকেয়া মেটানোর জন্য মানবসম্পদ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তন শুরু করা হয়েছে। অর্থ প্রদানের বিস্তারিত পদ্ধতি নিয়েও পৃথক নির্দেশিকা জারি করবে অর্থ দফতর। এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







