Bangla News

Abhijeet Dipke CJP: ‘খুব তাড়াতাড়ি আসছে যন্তর মন্তর সিজন ২’, ইঙ্গিত দিয়ে রাখলেন অভিজিৎ দীপকে

গ্রামের স্কুলগুলির কী অবস্থা, কেমন বা সেখানে পরিষেবা মেলে তা নিয়ে অভিভাবদেরই তাঁদের জানাতে বলেছেন অভিজিৎ দীপকে। তবে শুধু এই একটি কর্মসূচি নয়, ফের একবার নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দিল ককরোচ জনতা পার্টি।

Abhijeet Dipke CJP: নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দিল ককরোচ জনতা পার্টি

হাইলাইটস:

  • খুব শীঘ্রই আসতে চলেছে ‘যন্তর মন্তর সিজন ২’
  • বড়সড় ইঙ্গিত দিলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
  • তিনি বলেন, “বিজেপি দেশের যুবসমাজকে ভয় পাচ্ছে”

Abhijeet Dipke CJP: নিট (NEET) প্রশ্নফাঁস নিয়ে টানা ৩৬ দিনের আন্দোলন চলে। তারপর চাপে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর থেকে ককরোচ জনতা পার্টি (CJP) ও তার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে খবরের শিরোনামে আসে। ইতিমধ্যেই ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন কর্মসূচি চালু করছেন সিজেপি। গ্রামের স্কুলগুলির কী অবস্থা, কেমন বা সেখানে পরিষেবা মেলে তা নিয়ে অভিভাবদেরই তাঁদের জানাতে বলেছেন অভিজিৎ দীপকে। তবে শুধু এই একটি কর্মসূচি নয়, ফের একবার নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দিল ককরোচ জনতা পার্টি। অভিজিৎ দীপকে জানিয়েছেন, খুব শীঘ্রই শুরু হতে চলেছে তাঁদের নতুন প্রতিবাদ কর্মসূচি,’যন্তর মন্তর সিজন ২’।

We’re now on WhatsApp – Click to join

গতকাল অর্থাৎ বুধবার দিল্লিতে দলের ভলান্টিয়ারদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। সিজেপি-র অভিযোগ, কেন্দ্র ও দিল্লির শাসকদল বিজেপির তরফ থেকে একপ্রকার চাপ সৃষ্টি করার ফলেই যে হোটলে এই মিটিং হওয়ার কথা ছিল, সেই ব্যাঙ্কোয়েট হলের মালিক শেষ মুহূর্তে বুকিং বাতিল করতে বাধ্য হয়েছেন। তবে এই নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

‘আমার ভয় পাওয়ার পাত্র নই’ – অভিজিৎ দীপকে

দিল্লির নারায়নায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের কাছে জানতে চাইছিলেন কবে থেকে যন্তর মন্তরে দ্বিতীয় পর্বের আন্দোলন শুরু হবে। তিনি বলেন, “ইনস্টাগ্রামে অনেকেই প্রশ্ন করছেন যে যন্তর মন্তর সিজন ২ কবে শুরু হবে। আমি তাঁদের বলতে চাই, খুব শীঘ্রই যন্তর মন্তর সিজন ২ শুরু হতে চলেছে।”

বৈঠকের জায়গা না পাওয়া প্রসঙ্গে অভিজিৎ দাবি করেন, “আমরা দিল্লিতে ভলান্টিয়ার্স মিটিংয়ের জন্য হল খুঁজছিলাম, কিন্তু কেউ আমাদের হল ভাড়া দিতে রাজিই হচ্ছিলেন না। প্রত্যেকেই বলছিলেন উপর থেকে চাপ রয়েছে। এমনকী যে জায়গাটি শেষমেশ ঠিক করি, অনুষ্ঠানের দিন সকালেও তাঁদের হুমকি দেওয়া হয়। বলা হয় সভা করতে দিলে উল্টো ঝুলিয়ে দেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, “বিজেপি দেশের যুবসমাজকে ভয় পাচ্ছে। তাদের এই আচরণ থেকেই তা স্পষ্ট। তারা যদি মনে করে এসব ছোটখাটো পদক্ষেপ দিয়ে আমাদের ভয় দেখানো যাবে, তবে তারা ভুল ভাবছে।”

Read more:- যন্তর মন্তরের পর কোন দিকে যাবে সিজেপি? অভিজিৎ দীপকের বাড়িতে বৈঠক, বড় ঘোষণা আসতে চলেছে

শুরু হচ্ছে দেশব্যাপী ‘লিসেনিং ট্যুর’

সিজেপি-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, দলের পরবর্তী পর্যায়ের কাজ শুরু হয়েছে। জনসাধারণের সঙ্গে জনসংযোগ চালু হয়েছে। ১৫ই আগস্ট থেকে দেশের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে দেশজুড়ে একটি ‘লিসেনিং ট্যুর’ (Listening Tour) অভিযান শুরু করা হবে। সেখানে শোনা হবে দেশের শিক্ষাব্যবস্থার কথা।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button