Govt Job PSC Update: সরকারি চাকরিতে এবার বিরাট বড় নিয়োগ! কোথায়, কত শূন্যপদ রয়েছে? জেনে নিন বিস্তারিত
জানা গিয়েছে যে, রাজ্যে সরকারি চাকরিতে এবার বিরাট বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিজেপি সরকার৷ বর্তমানে, পাবলিক সার্ভিস কমিশনে শূন্যপদ রয়েছে ১৭,৭১৪।
Govt Job PSC Update: শূন্যপদ থেকে শুরু করে দ্রুত ফলপ্রকাশ, এদিন PSC বৈঠকে একাধিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
হাইলাইটস:
- পিএস সি-র পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ, জানাল নবান্ন
- এর পাশাপাশি ডিজিটাল নিয়োগ ব্যবস্থা এবং দ্রুত ফলপ্রকাশ
- এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Govt Job PSC Update: রাজ্যে ক্ষমতায় এসেই নির্বাচনী ‘সংকল্প পত্রে’ দেওয়া একটি প্রতিশ্রুতি দ্রুতই রক্ষা করেছিল বর্তমান সরকার৷ আর তা হচ্ছে সরকারি চাকরির জন্য বয়সসীমা ৫ বছর বাড়ানো৷ এই নিয়ম আগামী ২ বছর কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এমতাবস্থায়, সরকারি চাকরির পরবর্তী পরীক্ষার নোটিস এবার কবে বের হবে সেই আশাতেই মুখিয়ে রয়েছে রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা৷ এবার এল তাঁদের জন্য বিরাট সুখবর৷ পাবলিক সার্ভিস কমিশনের মঙ্গলবারের বৈঠকে নেওয়া হল একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷
We’re now on Telegram- Click to join
জানা গিয়েছে যে, রাজ্যে সরকারি চাকরিতে এবার বিরাট বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিজেপি সরকার৷ বর্তমানে, পাবলিক সার্ভিস কমিশনে শূন্যপদ রয়েছে ১৭,৭১৪। Group A, B এবং C মিলিয়ে বর্তমানে শূন্যপদ পূরণের প্রক্রিয়া এগোচ্ছে ১৭ হাজার ৭১৪টি।
We’re now on WhatsApp- Click to join
Group-A পদেই ৫৪টি দফতর থেকে শুরু করে ২,৪৯০টি শূন্যপদের রিকুইজিশন পেয়েছে PSC—WBCS (Exe.), জুডিশিয়াল অফিসার, পুলিশ, Audit & Accounts, Legal Service এবং Assistant Engineer-সহ আরও একাধিক পদে নিয়োগের প্রস্তাব পেয়েছে এবার পিএস সি।

নিয়োগ হবে Group-B এবং সমতুল্য পদে ২,৮৪৮টি আর Group-C/ক্লারিক্যাল এবং সমতুল্য পদে ১২,৩৭৬টি শূন্যপদে।
কেবল চলতি নিয়োগ নয়, আগামী দিনেও আরও প্রায় ৮,০০৬টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে পিএস সি। এর ফলে বর্তমান এবং আসন্ন মিলিয়ে ২৫ হাজারেরও বেশি পদেরও সামনে নিয়োগ প্রক্রিয়া।
এবার দ্রুত ফলপ্রকাশের নির্দেশ জারি
এদিকে, বিভিন্ন Screening, Preliminary এবং Main Examination-এর পর্যায়ে থাকা প্রায় ১২ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর ফল প্রকাশ এখনও বাকি। সেই ফলই এবার দ্রুত প্রকাশের জন্য জারি নির্দেশ। পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশে আর দেরি নয়। এদিনের পর্যালোচনা বৈঠকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এবার আরও বড় সিদ্ধান্ত, বর্তমানে Municipal Service Commission এবং Co-operative Service Commission যে নিয়োগগুলি পরিচালনা করে, PSC-কে সেই নিয়োগের দায়িত্বও দেওয়ার সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবে সংশ্লিষ্ট দফতর।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







