Entertainment

Papiya Adhikari: অভিনয়ে ফিরতে চলেছেন বিধায়ক পাপিয়া অধিকারী, কোন পরিচালকের ছবিতে দেখা মিলবে তাঁর?

পাপিয়া অধিকারীকে সোমনাথ সেনের ‘পাখির বাসা’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে। যদিও, তাঁকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কিনা সেটা এখনও অবধি জানা যায়নি।

Papiya Adhikari: এবার বহুবছর পর আবার সিনেমার পর্দায় ফিরতে চলেছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী

হাইলাইটস:

  • বিধায়ক পাপিয়া অধিকারীকে এবার দেখা যাবে বড় পর্দায়
  • একটা সময় দুর্দান্ত নায়িকা ছিলেন এই বিজেপি বিধায়ক
  • আরেক ছবিতেও অভিনয় করতে দেখা মিলবে পাপিয়া অধিকারীর

Papiya Adhikari: একসময়ের দুর্দান্ত নায়িকা ছিলেন অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। যদিও মাঝে বহুবছরই তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি। নাচেও পারদর্শী পাপিয়া অধিকারী। তবে, এ বছর বিজেপি ক্ষমতায় আসার পরেই এবার জানা যায়, বাংলা ছবি নবদুর্গায় দেবী পার্বতীর ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারীকে। এবার আরও একটি সুখবর দিলেন পাপিয়া অধিকারী।

We’re now on Telegram- Click to join

পাপিয়া অধিকারীকে সোমনাথ সেনের ‘পাখির বাসা’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে। যদিও, তাঁকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কিনা সেটা এখনও অবধি জানা যায়নি। এবং জানা যায়নি তিনি ঠিক এই ছবিতে কোন চরিত্রে অভিনয় করবেন। তবে পাপিয়া অধিকারীর এই কাজের খবর শুনে বেশ বোঝাই যাচ্ছে যে রাজনীতি দুনিয়ার পাশাপাশি নিজের অভিনয় স্বত্তাকেও এবার বাঁচিয়ে রাখতে চান তিনি।

এবার নয়া চরিত্রে ধরা দিতে চলেছেন বিধায়ক পাপিয়া অধিকারী। এই ছবিতে পাপিয়া অধিকারীর সাথে দেখা মিলবে মৌবনী সরকারেরও। সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি। রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও তিনি নিজের পুরনো জায়গা ভোলেননি। অন্যদিকে, বাংলা ছবির পাশাপাশি তিনি গ্রাম-বাংলাতেও যাত্রাপালা করেছেন।

We’re now on WhatsApp- Click to join

গত জুন মাসে টলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীর ডান হাতের একটি আঙুলে হয়েছিল গুরুতর সংক্রমণ এবং এর কারণে জরুরী ভিত্তিতে ছোট অপারেশন করতে হয়। কোনও বেসরকারি হাসপাতাল নয় বরং তিনি অপারেশন করান সরকারি হাসপাতালে। প্রায় ৪০ মিনিট ধরে অপারেশন চলে। অপারেশন থিয়েটার থেকেই এদিন একগুচ্ছ ছবি তিনি পোস্ট করে সকলকে জানিয়েছিলেন তিনি অপারেশন করান এম আর বাঙ্গুর হাসপাতালে। অপারেশনের কয়েক ঘন্টা পরেই ফিরে আসেন বাড়িতে তিনি।

Read More- ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী’, ইট-পাটকেল বৃষ্টির পরই নন্দনে রুদ্রনীল ঘোষ

অন্যদিকে, বিধায়ক হওয়ার পর থেকেই তিনি দম ফেলার ফুরসৎ নেই পাপিয়া অধিকারীর। এলাকার উন্নয়নের পাশাপাশি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হালও বদলে ফেলেছেন তিনি। টলি ইন্ডাস্ট্রিতে চলা একাধিক সংগঠন বন্ধ করেছেন। তেমনই বাংলা সিনে ইন্ডাস্ট্রির বিশ্বাস ব্রাদার্সদের দৌরাত্মকে ঠান্ডা করেছেন তিনি।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button