Entertainment

Bigg Boss Bangla: “সৌরভের দুর্গ জয় সহজ এত নয়!” শীঘ্রই আসছে ‘বিগ বস বাংলা’ সম্প্রচারের দিনক্ষণ কী ঘোষণা হল?

ইতিমধ্যেই, এই শোয়ের বেশ কয়েকটি প্রোমো মুক্তি প্রকাশ্যে এসেছে, এই শোতে কারা থাকতে পারেন অর্থাৎ প্রতিযোগী হিসেবে, সেই ধারণাই মোটামুটি দর্শকদের মনে তৈরি হচ্ছে।

Bigg Boss Bangla: মুক্তি পেল ‘বিগ বস বাংলা’র নতুন প্রোমো! কবে থেকে সম্প্রচারিত হবে? জানুন বিস্তারিত

হাইলাইটস:

  • বিগ বস বাংলা সঞ্চালনার দায়িত্বে দেখা মিলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের
  • এদিন বিগ বস বাংলা অনুষ্ঠানের নয়া প্রোমো মুক্তি পেয়েছে
  • কবে থেকে সম্প্রচারিত হবে বিগ বস বাংলা? জেনে নিন বিশদ

Bigg Boss Bangla: মিঠুন চক্রবর্তী এবং জিৎ এরপর এবার বিগ বস বাংলার দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। এই ‘বিগ বস বাংলা’ শোয়ের যেদিন থেকে পয়লা প্রোমো মুক্তি পেয়েছে সেদিন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা যে, কবে থেকে ‘বিগ বস বাংলা’ সম্প্রচারিত হবে। এ বছর ‘বিগ বস বাংলা’ শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নতুন সাজে আসতে চলেছে ‘বিগ বস বাংলা’ প্রায় ১০ বছর পর।

We’re now on Telegram- Click to join

ইতিমধ্যেই, এই শোয়ের বেশ কয়েকটি প্রোমো মুক্তি প্রকাশ্যে এসেছে, এই শোতে কারা থাকতে পারেন অর্থাৎ প্রতিযোগী হিসেবে, সেই ধারণাই মোটামুটি দর্শকদের মনে তৈরি হচ্ছে। তবে কবে থেকে এই শো সম্প্রচারিত হবে সেটা এখনও অবধি জানা যায়নি। এসবের মাঝেই বিগ বস বাংলার এবার নয়া প্রোমো মুক্তি পেল।

We’re now on WhatsApp- Click to join

প্রোমোর প্রথম থেকে শেষ অবধি দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে বাংলা এবং বাঙালির জয়গান। একটা সময় যে মানুষ বাংলাকে চিনত, যে বাঙালি প্রথম হত প্রত্যেকটি প্রতিযোগিতায় সেই বাংলাকেই নিয়ে এবার খুব শীঘ্রই আসতে চলেছে ‘বিগ বস বাংলা’।

তবে এবারের প্রতিযোগিতা হবে বেশ কঠিন। সৌরভের দুর্গে প্রবেশ করা সহজ তবে এখান থেকে বেরোনো হবে কঠিন। প্রতিনিয়ত প্রতিযোগিতার ওপর কড়া নজর রাখবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রতিযোগিতায় কারা থাকবেন অথবা কবে থেকেই বা এই শো সম্প্রচারিত হবে সেটা এই প্রোমোতেও টের মিলল না।

Read More- ইডেনে বিগ বস বাংলার জমকালো উদ্বোধন! পর্দায় কবে থেকে দেখা যাবে বিগ বস বাংলায় সৌরভকে? আর প্রতিযোগী কারা থাকছেন?

‘বিগ বস বাংলা’র এই নয়া প্রোমো দেখে যতটা খুশি হয়েছেন দর্শকরা, তবে ঠিক ততটাই মন ভেঙেছে কারণ এবারেও এই শো সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ্যে না আনার জন্য। এই আক্ষেপ দেখতে পাওয়া গিয়েছে কমেন্ট বক্সেও। যেখানে একের পর এক প্রোমো মুক্তি পাচ্ছে সেখানে, এবার অন্তত শোয়ের সম্প্রচারের সময় কিংবা দিনক্ষণ প্রকাশ করা উচিত বলেই মনে করেছেন দর্শকপাড়ার একাংশ। এটি সম্প্রচারিত হবে স্টার জলসা এবং জিও হটস্টারে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button