Entertainment

Nusrat Jahan Troll: ‘মুসলিম হয়েও কীভাবে কপালে লিখল মহাকাল!’ উজ্জয়নের মন্দিরে নুসরতের ছবি দেখে কটাক্ষ নেটপাড়ার

যশ উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির দর্শনের এদিন যে ছবিগুলি ভাগ করে নিয়েছেন সেখানে নুসরতের পরনে দেখা যায় গোলাপি রঙের সালোয়ারে। এমনকী, দেখা যায় তাঁর সিঁথিতে সিঁদুরও।

Nusrat Jahan Troll: মহাকাল মন্দিরে কেন নুসরত জাহান? ধর্মের দোহাই দিয়ে এদিন নায়িকাকে কটাক্ষ নেটবাসীর

হাইলাইটস:

  • বরাবরই সর্ব ধর্মে বিশ্বাসী অভিনেত্রী নুসরত জাহান
  • নুসরতের কপালে মহাকাল লেখা দেখে উঠছে প্রশ্ন
  • ধর্মের দোহাই দিয়ে অভিনেত্রীকে কটাক্ষ নেটপাড়ার

Nusrat Jahan Troll: গতকাল মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে ভ্রমণের বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন নায়ক যশ দাশগুপ্ত। আর ছবিতে যশের সঙ্গে দেখা মিলেছে নুসরতেরও। এবং এই ছবি দেখেই ফের একবার ধর্ম টেনে আক্রমণ করা হল অভিনেত্রী নুসরত জাহানকে। বরাবরই সর্ব ধর্মে বিশ্বাসী নুসরত জাহান। রথ থেকে শুরু করে দুর্গাপুজো বা দীপাবলি কিংবা ক্রিসমাস, সব উৎসবেই অভিনেত্রীকে দেখা মেলে উদযাপন করতে।

We’re now on Telegram- Click to join

যশ উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির দর্শনের এদিন যে ছবিগুলি ভাগ করে নিয়েছেন সেখানে নুসরতের পরনে দেখা যায় গোলাপি রঙের সালোয়ারে। এমনকী, দেখা যায় তাঁর সিঁথিতে সিঁদুরও। এর সঙ্গে কপালে লাগিয়েছিলেন মহাকালের টিকা। তাঁরা উজ্জয়নের সতীপীঠে হরসিদ্ধি মাতার মন্দিরেও এদিন গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলিই শেয়ার করেছেন অভিনেতা। দেওয়ালে আঁকা একটি ভগবান শিবের ছবির দুই ধারে দাঁড়িয়ে তাঁরা ছবিও তুলেছেন। এই সকল ছবি পোস্ট করে ক্যাপশনে যশ লেখেন, ‘হর হর মহাদেব’। এর সঙ্গে হাত জোর করার এবং একটি লাল হার্টের ইমোজিও ছিল।

We’re now on WhatsApp- Click to join

তবে এই ছবি পোস্টের পরই অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষের ঝড়। এই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘একজন মুসলিম হয়েও কী করে মাথায় এটা লিখল’! তবে অভিনেত্রীর এক ভক্ত আবার এই কটাক্ষের জবাবও দিয়েছেন। তিনি বলেছেন, ‘কারণ ওনি তোমার মতো অশিক্ষিত মুসলিম নয়, তাই জন্য’। আরেকজন আবার লিখেছেন, ‘বন্ধ হওয়া উচিত এগুলো।’

অবশ্য এই প্রথমবার নয়, যখন যখনই মন্দির দর্শনে গিয়েছেন তখনই কটাক্ষের মুখে পড়েছেন নুসরত। এর আগেও ২০২১ সালের প্রথম দিকে শাঁখা ও পলা পরেও দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা মিলেছিল তাঁর। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত এবং মদন মিত্র। ২০২৪ সালের শেষের দিকেও যশ দাশগুপ্তর সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরেও পুজো দিতে দেখা মেলে তাঁর, তখনও ট্রোলের কবলে পরেছিলেন নায়িকা।

Read More- ছেলে ইশানকে সঙ্গে নিয়ে ইদ উদযাপন করলেন যশ-নুসরত! এদিন ভক্তদের কোন বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী?

প্রসঙ্গত, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ‘আড়ি’। এই ছবিতে দেখা গিয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায়কেও। এটি ছিল যশ-রতের প্রযোজনায় তৈরি ২য় ছবি। প্রথমটি হল ‘সেন্টিমেন্টাল’। তবে ঘোষণা করা হয়েছিল ‘ও মন ভ্রমণ’-এরও। যদিও এই ছবিটি নিয়ে এখনও সেভাবে কোনো আপডেট হাতে আসেনি আর।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button