PAC Chairman: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ চলতি সপ্তাহেই নাম ঘোষণা হচ্ছে বিধানসভার PAC চেয়ারম্যানের
এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান প্রধান বরাবরই বিরোধী দল থেকেই নির্বাচিত হন। তার ব্যতিক্রম এবারও হচ্ছে না। ইতিমধ্যেই নাম প্রস্তুত হয়ে আছে ২০ জন সদস্যের।
PAC Chairman: এবার উত্তরবঙ্গের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালই হচ্ছেন বিধানসভার PAC চেয়ারম্যান
হাইলাইটস:
- প্রতিবারই PAC চেয়ারম্যান প্রধান বিরোধী দল থেকেই নির্বাচিত হন
- এবারও ব্যতিক্রম হচ্ছে না, তবে PAC-র চেয়ারম্যান কে হচ্ছেন?
- উত্তরবঙ্গের বিধায়কই হচ্ছেন বিধানসভার PAC চেয়ারম্যান
PAC Chairman: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি PAC-র চেয়ারম্যান কে হবেন? বিধানসভায় এই নিয়ে জল্পনা বাড়ছিল তৃণমূলের বিধায়কদের দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই। খবর সূত্রে, সেই জল্পনারই এবার অবসান ঘটছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে চলেছেন কানাইয়ালাল আগরওয়াল হতে। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে বিধানসভার এই গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব ইসলামপুরের বিধায়কের হাতেই যেতে চলছে।
We’re now on Telegram- Click to join
বিধানসভার PAC চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল
এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান প্রধান বরাবরই বিরোধী দল থেকেই নির্বাচিত হন। তার ব্যতিক্রম এবারও হচ্ছে না। ইতিমধ্যেই নাম প্রস্তুত হয়ে আছে ২০ জন সদস্যের। সেই তালিকায় রয়েছে তৃণমূলের দুই বর্ষীয়ান বিধায়কের নাম। যদিও একাধিকবার দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, কংগ্রেস বা বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে পরে জোড়া ফুলে যোগ দেওয়া বিধায়কের হাতেই দেওয়া হয়েছিল PAC-র দায়িত্ব যা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও কর্ণপাত করেননি সেদিকে বিধানসভা কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিধানসভার যুক্তি থাকত যে, উনি তো কংগ্রেসের বিধায়ক বিধানসভার অন্দরে, বিজেপির বিধায়ক।
We’re now on WhatsApp- Click to join
বিধানসভার অন্দরে বিজেপি জমানায় প্রধান বিরোধী দলের বিধায়কই জন হিসাবরক্ষা কমিটির চেয়ারম্যান হতে চলছেন। যদিও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সাথে বিজেপি শিবিরের ঘনিষ্ঠতা নিয়ে নানারকমের চর্চা রয়েছে বঙ্গ রাজনীতিতে। আর ঋতব্রত শিবিরেই বিধায়ক হিসেবে পরিচিত এই কানাইয়ালাল আগরওয়াল।

কানাইয়ালাল আগরওয়ালের রাজনৈতিক জীবন
উল্লেখ্য, একসময় কানাইয়ালাল আগরওয়াল ছিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান। কংগ্রেসের টিকিটে ২০১৬ সালে ইসলামপুর থেকে জিতে প্রথমবার বিধায়ক হন তিনি। যদিও, ২০১৭ সালে মাস কয়েকের ব্যবধানে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। রায়গঞ্জ থেকে ২০১৯ সালে তৃণমূল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়াই করেছিলেন তিনি।
Read More- নারী কুস্তিগিরদের অভিযোগ-সংক্রান্ত মামলায় খারিজ পেলেন ব্রিজ ভূষণ সিং, রায় ঘোষণা করল আদালত
যদিও তিনি পরাস্ত হন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর কাছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রতীকেই জয়ী হন কানাইয়ালাল আগরওয়াল। কিন্তু, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই বিদ্রোহী বিধায়কদের তালিকায় নাম লেখান তিনিও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়কদের সঙ্গেই বিধানসভায় বসতে দেখা যায় তাঁকে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







