Bangla News

NCPI-CM Suvendu Adhikari: আজ দিল্লিতে NCPI সাংসদদের সাথে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এই বৈঠকের আগে অবশ্য এনডিএর সমন্বয় বৈঠকে সংসদ ভবনে যোগ দেবেন NCPI সাংসদরা। গত মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়।

NCPI-CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে থাকছেন না NCPI-এর এই এক সাংসদ, তিনি কে?

 

হাইলাইটস:

  • দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে মধ‍্যাহ্নভোজের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
  • বৈঠকের আগে এনডিএর সমন্বয় বৈঠকে যোগ দেবেন NCPI সাংসদরা
  • তবে আজকের বৈঠকে হাজির থাকবেন না NCPI-এর এই সাংসদ

NCPI-CM Suvendu Adhikari: আজ, দিল্লিতে NCPI সাংসদদের সাথে মধ‍্যাহ্নভোজের বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও অবধি জানা গিয়েছে, আজ বেলা ঠিক একটার বৈঠকে দেব ছাড়া উপস্থিত থাকবেন NCPI-য়ের সব সাংসদরাই। আজকের বৈঠকে মূলত, নিজেদের এলাকার সমস‍্যা সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরতেই চলেছেন NCPI সাংসদরা।

We’re now on WhatsApp- Click to join

এই বৈঠকের আগে অবশ্য এনডিএর সমন্বয় বৈঠকে সংসদ ভবনে যোগ দেবেন NCPI সাংসদরা। গত মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই সপ্তাহে দিল্লি এসেই তাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তিনি। গতকাল সন্ধ‍্যার বৈঠকে দু’জনের বেশ কিছুক্ষণ ধরে কথা হয়। NCPI-য়ের ভবিষ্যৎ ও এলাকায় অনেক কর্মী এখনও পর্যন্ত ঘরছাড়া থাকার বিষয়েও কথা হয় দু’জনের বলেই খবর। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজেরও প্রশংসা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

উল্লেখ্য, দিল্লিতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে NCPI সাংসসদের বৈঠক নিয়ে কৌতূহলের পারদ তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সাথে কী কী বিষয়ে তাঁদের আলোচনা হতে পারে, তা নিয়েও এদিন মুখ খুলেছেন NCPI-তে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়৷

প্রসঙ্গত, NCPI-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন, একাধিক সমস্যা রয়েছে NCPI-তে যোগ দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের৷ অনেকেই এখনও পর্যন্ত নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না৷ বহু সমর্থক, রাজনৈতিক কর্মী, এখনও অবধি ঘরছাড়াই রয়েছেন৷ এই সব বিষয় নিয়ে কথা বলতেই আগামীকাল দিল্লিতে আসছেন মুখ্যমন্ত্রী বলেই জানিয়েছেন এই সাংসদ৷

Read More- শুধু তিন জন সাংসদ নন, অনেকেই! এনসিপিআই থেকে ফের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা বাড়ালেন সৌগত রায়

এদিকে, দিল্লির রাজনৈতিক মহলেও জোর জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে NCPI সাংসদদের এই বৈঠক ঘিরে৷ পরে অবশ্য জানা যায় যে, সংসদে বাংলার কোন কোন বিষয় নিয়ে সরব হতে হবে, সেই সব বিষয় নিয়েই কার্যত আলোচনা হওয়ার কথা ছিল NCPI সাংসদদের৷ যেসব বিষয়গুলিকে রাজ্য সরকার অগ্রাধিকার দিচ্ছে, সাংসদ তহবিলের অর্থ যাতে সেই প্রকল্পগুলিতেই খরচের উপরে জোর দেন NCPI সাংসদরা, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল বলেই জানা গিয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button