Bangla News

PM Narendra Modi: ‘কোনও পেপার মাফিয়াকে ছাড়া হবে না’ সংসদে এবার পাস অ্যান্টি-পেপার লিক বিলের কথা জানিয়ে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সমাজ মাধ্যমেতে বলেন, গত কয়েক দশক ধরে এহেন প্রশ্নপত্র ফাঁসের সমস্যা রাজ্য এবং কেন্দ্র—উভয় সরকারের কাছেই একটি বড় চ্যালেঞ্জ ছিল।

PM Narendra Modi: অ্যান্টি-পেপার লিক বিল সংসদে পাস হওয়ায় কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বললেন…

হাইলাইটস:

  • একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়তে ধারাবাহিক সংস্কার করছে সরকার
  • অ্যান্টি-পেপার লিক বিল পাসের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের ছাড়া হবে না বলেও জানালেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬ তথা অ্যান্টি-পেপার লিক বিল পাস হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার পর এবার রাজ্যসভাতেও এই বিলটি পাস হওয়ায় সম্পূর্ণ হয়েছে সংসদের অনুমোদন।

We’re now on WhatsApp- Click to join

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সমাজ মাধ্যমেতে বলেন, গত কয়েক দশক ধরে এহেন প্রশ্নপত্র ফাঁসের সমস্যা রাজ্য এবং কেন্দ্র—উভয় সরকারের কাছেই একটি বড় চ্যালেঞ্জ ছিল। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ। তাই একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতেই এবার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে সরকার।

We’re now on Telegram- Click to join

তিনি জানিয়েছেন, ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে পরীক্ষাব্যবস্থা আরও স্বচ্ছ করতে। এর পাশাপাশি বিভিন্ন মহলের পরামর্শ গ্রহণ, রাজ্যগুলির সঙ্গে সমন্বয়, বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার নিশ্চিত করার দিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় সার্বিক সংস্কারও জরুরি বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “কোনও পেপার মাফিয়া হোক, প্রশ্নফাঁস চক্র কিংবা দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনি-মিনি খেলা কোনও দলকেই ছাড়া হবে না।”

তিনি আরও বলেছেন, সরকার এই বিল এনেছে কঠোর আইনের প্রয়োজন ছিল বলেই। সংসদের দুই কক্ষেই এ নিয়ে বিস্তারিত আলোচনার পর পাস হয়েছে বিলটি। তাঁর মতে, এটি বিশ্বাসযোগ্য পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও এই সংস্কারের কাজ চলবে ভবিষ্যতেও।

Read More- বদলে গেল কন্যাশ্রী এবং সবুজসাথীর নাম! বদলে কি রাখলে হল? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এই নতুন আইনে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অথবা অন্য কোনও অসাধু উপায়ে জড়িত থাকা ব্যক্তিদের জন্য সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড আর সর্বাধিক ৫০ লাখ টাকা জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। সংগঠিত অপরাধের ক্ষেত্রে এবার ন্যূনতম ৭ বছরের জেল এবং ১০ কোটি টাকা অবধি জরিমানার বিধানও রাখা হয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button