Entertainment

Actor Jeet: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে গেলেন জিৎ, আসছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি মুক্তির সাফল্য কামনায় এবার শ্রাবণের দ্বিতীয় সোমবার উজ্জয়িনী পৌঁছে গেলেন জিৎ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মোহনা মাইতি।

Actor Jeet: ছবির সাফল্য কামনায় মহাদেবের কাছে দিলেন পুজো দিলেন সস্ত্রীক জিৎ, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও

হাইলাইটস:

  • আগামী ১৪ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে জিতের এই ছবি
  • ইতিমধ্যেই এই সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে
  • আগামী মাসের ২ তারিখ মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার

Actor Jeet: আগামী ১৪ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অভিনেতা জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ইতিমধ্যেই ছবির মোশন পোস্টারও প্রকাশ্যে এসেছে। আগামী ২রা আগস্ট মুক্তি পাবে ছবির অফিশিয়াল ট্রেলার। এই ছবির হাত ধরেই বহুদিন পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা, তাই খুব স্বাভাবিকভাবেই এই ছবিটি জিতের ভীষণ স্পেশাল একটি ছবি হতে চলেছে তা বলাই বাহুল্য।

We’re now on WhatsApp- Click to join

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি মুক্তির সাফল্য কামনায় এবার শ্রাবণের দ্বিতীয় সোমবার উজ্জয়িনী পৌঁছে গেলেন জিৎ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মোহনা মাইতি। এই দিন অভিনেতা লাল রঙের বস্ত্র পরে মহাদেবের কাছে পুজো দেন। মোহনার পরেনে ছিল একটি হলুদ রঙের শাড়ি। আগামী ছবির সফলতা কামনা করেই মহাদেবের কাছে পুজো দেন অভিনেতা।

We’re now on Telegram- Click to join

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির প্রসঙ্গে বিস্তারিত

গত ২৭শে মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল এই ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির। কিন্তু মুক্তির ঠিক ১২ দিন আগেই ঘোষণা করে ছবির মুক্তি বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই ছবির যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে, টোটা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। পিছনে জ্বলতে থাকা শহরের সামনে রক্তাক্ত অবস্থায় জিৎ। পাশে দাঁড়িয়ে কৌশিক সেন, লোকনাথ দে, প্রিয়াঙ্কা সরকার, শুভ্রজিৎ দত্ত ও দেবোত্তমা শাহ। নিচে বড় বড় করে লেখা রয়েছে, ১৪ই আগস্ট।

অর্থাৎ দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালেই বিপ্লবীর এই আখ্যান এবার ভক্ত-দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক। তবে ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল অভিনেতা দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিরও। কিন্তু পরে অভিনেতা দেব ঘোষণা করে দিয়েছেন যে, আগামী ১৪ই আগস্ট মুক্তি পাবে না এই ছবিটি।

Read More- ‘একটু নার্ভাস-একটু খুশি…’, ‘দাদাগিরি’ শুরুর আগেই মনের কথা শেয়ার করে বিশেষ বার্তা দেবের

প্রসঙ্গত, পথিকৃৎ বসু পরিচালিত এই ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায় উঠে আসবে ১৯৬০ দশকের কলকাতার পটভূমি। সিনেমায় এই প্রথমবার জিৎ অভিনয় করবেন টোটা রায় চৌধুরীর সাথে। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর ভূমিকা অভিনয় করতে দেখা মিলবে টোটার।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button