Taratala News: তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ, এবার দাবি FIR-এর
ফিরহাদ হাকিম (কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র), আনোয়ার খান (৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর), শামস ইকবাল (১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর)-এর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
Taratala News: কাউন্সিলর আনোয়ার খান এবং সামস ইকবালের বিরুদ্ধেও দায়ের অভিযোগ
হাইলাইটস:
- তারাতলা কাণ্ডে এবার অভিযোগ দায়ের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে
- আজও তারাতলাতে চলবে উদ্ধার কাজ, প্রস্তুত মেডিক্যাল টিমও
- এখনও পর্যন্ত এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, গ্রেফতার ৬
Taratala News: এবার তারাতলা বিপর্যয়কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। তারাতলা থানায় কাউন্সিলর আনোয়ার খান ও কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে বিজেপির শ্রমিক সংগঠন, ভারতীয় জনতা মজদুর সেল।
We’re now on WhatsApp- Click to join
কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে:
ফিরহাদ হাকিম (কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র), আনোয়ার খান (৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর), শামস ইকবাল (১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর)-এর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
We’re now on Telegram- Click to join
অভিযোগে কী কী জানানো হয়েছে?
তাদের অভিযোগে কার্যত ৪টি বিষয়ে দাবি রেখেছে ভারতীয় জনতা মজদুর সেল।
১. অবিলম্বে নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত শুরু করতে হবে এফআইআর দায়ের করে।
২. অবৈধ নির্মাণ এবং ধসের ঘটনায় সব মৃত্যুর জন্য দায়ী সকল ব্যক্তিকে চিহ্নিত করতে হবে।
৩. আনোয়ার খান, ফিরহাদ হাকিম এবং শামস ইকবালকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে হবে।
৪. এলাকায় থাকা একই ঝুঁকিপূর্ণ নির্মাণগুলি দ্রুত পরিদর্শন করে এই প্রাণহানির মতো ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেই বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থাই নিতে হবে।
এদিকে, তারাতলার দুর্ঘটনায় আরও বেড়েছে মৃতের সংখ্যা৷ শুক্রবার রাত অবধি পাওয়া খবর অনুসারে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। সর্বশেষ মৃত্যুর খবর এসেছে বছর ৩৮-এর যুবক খালেক সরদারের৷ জানা যাচ্ছে যে, ওই ব্যক্তির বাড়ি হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে৷ ট্রমা কেয়ার সেন্টারে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রেড জোনে তিনি চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় শুক্রবার তাঁর মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ (বেসরকারি পাওয়া তথ্য)৷
#Breaking: #Kolkata Ex-mayor Firhad Hakim’s former OSD Kalipada Banerjee arrested by Kolkata Police in connection with Taratala godown collapse case.
— Pooja Mehta (@pooja_news) June 25, 2026
এখনও তারাতলার ঘটনায় কী ভেতরে কোনও শ্রমিক আটকে রয়েছেন?
গতকাল পুলিশ কমিশনার অজয় নন্দ জানালেন যে, তদন্তে প্রাথমিক অনুমান যে আর কেউ হয়ত আটকে নেই ভেতরে৷ সাংবাদিকদের অজয় নন্দ বলেন, ‘‘এখানে নতুন করে কোনও গন্ধ পাওয়া যাচ্ছে না৷ তবে প্রাথমিক অনুমান আর কেউ ভিতরে নেই৷ যদিও, রেজিস্টার খাতা পাওয়া যায়নি কতজন ভিতরে সে সময় উপস্থিত ছিল একটা সন্দেহ রয়েছে সেটা নিয়ে৷ তাই এখানকার শ্রমিক এবং পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে ভেতরে কেউ আর আটকে রয়েছে কিনা৷’
Read More- পশ্চিমবঙ্গেও কী এবার চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? এবার সোমবারই আসছে বিল
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, তারাতলাতে আজও চলবে উদ্ধার কাজ৷ সেই ব্যবস্থাই জোর কদমে করা হচ্ছে। অন্যদিকে, প্রস্তুত আছে মেডিক্যাল টিম৷ এখনও অবধি এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







