Bangla News

Sabyasachi-Tina: সব্যসাচী দত্তকে কীভাবে চিনলেন টিনা? কার টাকায় এত কেজি কেজি সোনা? সব প্রশ্নের জবাব দিতে হল টিনা সাহা ভৌমিককে

এদিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের নেতৃত্বে, দীর্ঘ সময় ধরে উত্তর বিধাননগর থানার তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন টিনা সাহা ভৌমিককে। এবং তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া কেজি কেজি সোনা নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছে।

Sabyasachi-Tina: পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি টিনা সাহা ভৌমিক, বাড়ি থেকে উদ্ধার হওয়া কেজি কেজি সোনা নিয়েও প্রশ্ন টিনাকে

হাইলাইটস:

  • এদিন দীর্ঘসময় ধরে টিনাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা
  • তাঁর বাড়িতে উদ্ধার হওয়া কেজি কেজি সোনা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে
  • সব্যসাচী দত্তের সঙ্গে কীভাবে পরিচয় টিনার তাও জানতে চাওয়া হয়

Sabyasachi-Tina: গত ৮ই জুন তোলাবাজির অভিযোগে এবার জেলবন্দী সব্যসাচী দত্ত। ফের বুধবারই সব্যসাচী দত্তের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর অন্যদিকে, থানায় হাজিরা দিলেন সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক। বিকেল ৪টা থেকে প্রায় পাঁচ তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

We’re now on Telegram- Click to join

এদিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের নেতৃত্বে, দীর্ঘ সময় ধরে উত্তর বিধাননগর থানার তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন টিনা সাহা ভৌমিককে। এবং তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া কেজি কেজি সোনা নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছে। এদিন মধ্যরাতে নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায় টিনা সাহা ভৌমিকের পৈতৃক বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। রাতভর তল্লাশির পরই চক্ষু চড়কগাছ হয়ে যায়।

We’re now on WhatsApp- Click to join

পেশায় প্রাথমিক শিক্ষিকা হলেন টিনা সাহা ভৌমিকের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে তিন কিলো সোনার গয়না উদ্ধার হয়েছে। যার মূল্য হচ্ছে প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা। ওই ওতো সোনার গয়না কেনার এই টাকার উৎস কী? সব্যসাচী দত্তের সাথেই বা তাঁর পরিচয় হল কীভাবে? বাজেয়াপ্ত করা সোনার গয়না কিনতে টিনাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন সব্যসাচী দত্ত কি না, এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নও করা হয় তাঁকে।

তাঁকে জিজ্ঞাসাবাদের পরই বেরনোর সময় প্রশ্ন করা হলে, টিনা কোনও উত্তর দিতে চাননি। কেবল বলেন, “আমার আইনের উপর ভরসা আছে।”

Read More- এবার তোলাবাজির অভিযোগে পুলিশের জালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত

প্রসঙ্গত, নদিয়া জেলার তেহট্টের বাসিন্দা, জেলা পরিষদের সদস্যা টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিন কেজি সোনা নিয়ে উঠেছে প্রশ্ন। তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া সব্যসাচী দত্তকে নিয়ে গত সোমবার রাতেই টিনা সাহা ভৌমিকের বাড়িতে যায় পুলিশ। তিন কেজি সোনার গয়না সেখান থেকেই উদ্ধার হয়। সব‍্যসাচী দত্তের কাছ থেকেও মোট ৬ কেজি সোনা আর দেড় কেজি রুপো পাওয়া গিয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button