Bangla News

Sabyasachi Dutta Arrested: এবার তোলাবাজির অভিযোগে পুলিশের জালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়কের থানায় মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী এফআইআর দায়ের করেন।

Sabyasachi Dutta Arrested: সোমবার রাতে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত

হাইলাইটস:

  • এবারের নির্বাচনে বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন সব্যসাচী দত্ত
  • ভোটে ভরাডুবির পরই এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত
  • জিজ্ঞাসাবাদের শেষে গতকাল গভীর রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ

Sabyasachi Dutta Arrested: তোলাবাজির অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। গতকাল রাতে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় তাঁকে। তোলাবাজির অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

We’re now on WhatsApp- Click to join

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়কের থানায় মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী এফআইআর দায়ের করেন। সব্যসাচীর বিরুদ্ধে খুনের হুমকি এবং তোলাবাজির অভিযোগ করেছেন তিনি। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। এদিন তাঁর নিজের বাড়ি থেকেই সব্যসাচীকে আটক করে থানায় নিয়ে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় তাঁকে। বিধানসভা ভোটে ভরাডুবির পরই তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকরা।

We’re now on Telegram- Click to join

সম্প্রতি, সুজিত বসু গ্রেফতার হয়েছেন। সুজিত ও দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলরের যোগসাজশেই ওই পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে বলেই উঠেছে অভিযোগ। প্রাক্তন দমকলমন্ত্রীকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের হেফাজতে চেয়েছে ইডি৷ কেবল তাই নয়, সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বয়ানকেই হাতিয়ার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

এবার অবৈধ নিয়োগের জন্য কাউন্সিলরদের সাথে সুজিত বসুর যোগসাজশের দাবির পাশাপাশি এদিন পাঁচু রায়ের বয়ানও আদালতে পেশ করে ইডি৷ ইডি-র আইনজীবী আদালতকে জানান, বয়ান রেকর্ড করা হয়েছে পাঁচু রায়েরও। পাঁচু রায় এ প্রসঙ্গে জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং (বেসরকারি সংস্থা) ব্যবহার করা হয়েছিল তাঁর আপত্তি সত্ত্বেও৷ আউটসোর্সিং করার জন‍্যই তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসু আর কাউন্সিলরদের একটা বড় অংশ কাজ করেছিলেন একত্রিতভাবে৷

Read More- অবশেষে NIA-এর জালে ‘মাছ চোর’! কামালগাজি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

প্রসঙ্গত, আরও এক কুখ্যাত তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে সাথে নিয়েই এবার তল্লাশিতে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এই তল্লাশি অভিযান স্বরূপ বিশ্বাসের কুকীর্তির তথ্যপ্রমাণ সংগ্রহেই। তল্লাশি অভিযানে একটি লকার পুলিশের নজরে। লকারে থাকতে পারে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ, এই আশঙ্কায় তালা-চাবির মিস্ত্রিকে ডেকে আনা হয়। তবে দীর্ঘ চেষ্টার পরেও সেই লকার খোলা যায়নি। মিস্ত্রি জানান যে, ডিজিটাল লক তার পক্ষে খোলা সম্ভব হয়নি। স্বরূপের বাড়িতেও মিলেছে গুপ্ত ঘর।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button