Bangla News

West Bengal Budget 2026: এবার বাজেটে মহিলাদের জন্য এদিন কী কী ঘোষণা করল রাজ্য সরকার?

এদিন, ১ লক্ষ শূন্যপদে সরকারি নিয়োগের ঘোষণা হয়েছে, এবার তাতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হচ্ছে। প্রতি মাসে অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

West Bengal Budget 2026: মহিলাদের জন্য কী কী পদক্ষেপের কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত?

হাইলাইটস:

  • বাজেটে একাধিক প্রস্তাব পেশ রাজ্য সরকারের
  • মহিলাদের জন্য অর্থসাহায্য দেবে রাজ্য সরকার
  • কেবল মহিলাদের জন্য কী কী বললেন অর্থমন্ত্রী?

West Bengal Budget 2026: মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে কর্মসংস্থান। মহিলাদের উচ্চশিক্ষায় উৎসাহ বাড়াতেও সহায়তা। প্রসূতিদের জন্যও আর্থিক সাহায্য। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিজেপি সরকারের প্রথম বাজেটে একাধিক প্রস্তাব পেশ করলেন রাজ্যের নয়া অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন বাজেটে মহিলাদের জন্য কী কী পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, জেনে নিন।

We’re now on WhatsApp- Click to join

বাজেটে মহিলাদের জন্য কী কী বললেন অর্থমন্ত্রী?

এদিন, ১ লক্ষ শূন্যপদে সরকারি নিয়োগের ঘোষণা হয়েছে, এবার তাতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হচ্ছে। প্রতি মাসে অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে মহিলাদের অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা পৌঁছনোও শুরু হয়ে গিয়েছে। এবার বাজেটে বরাদ্দ হয়েছে ৩৬ হাজার কোটি টাকা।

We’re now on Telegram- Click to join

ছাত্রীদের উচ্চশিক্ষায় উত্‍সাহিত করতেই এবার ৫০ হাজার টাকা অর্থসাহায্য দেবে রাজ্য সরকার। কোন কোন ছাত্রীদের দেবে? সরকারি বা সরকার-পোষিত কলেজের ভর্তি হওয়ার সময় অবিবাহিত ছাত্রীদের এবার ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলেই এককালীন ৩০ হাজার টাকা পাবেন।

মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। এর জন্য পরিবহণ দফতরকে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্যের অর্থ দফতর। সবমিলিয়ে অন্তঃসত্ত্বাদের ২১ হাজার টাকা দেবে রাজ্য সরকার।

অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং সহায়িকাদের মাসিক ৫ হাজার টাকা এবার সাম্মানিক বৃদ্ধি। মমতার জমানায় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন দেখেছে রাজ্যবাসী। এবার অবশেষে বড়সড় স্বস্তি পেলেন তাঁরা।

বাজেটে মিড ডেল মিল কর্মীদের জন্য মাসিক ১ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা ১০০০ টাকা থেকে এবার বেড়ে হল ১,৫০০ টাকা। অবশ্য বয়স্ক ভাতা পুরুষরাও পাবেন।

রাজ্যে নতুন ৬টি মহিলা কলেজ হবে। কাঁথি, কালিয়াচক, সাগর, জঙ্গিপুর, তুফানগঞ্জ এবং ফলতায় হবে মহিলা কলেজ। ঋতুস্রাবের সময় ছাত্রীদের যাতে অস্বস্তিতে পড়তে না হয়, সেই জন্য স্কুল এবং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিনও বসবে।

Read More- DA থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন…! সিঙ্গুরে শিল্প থেকে শিক্ষায় কত বরাদ্দ? বিস্তারিত জানুন

এছাড়া, প্রতি মহকুমায় নারীসুরক্ষার জন্য একটি করে মহিলা থানা হবে। মহিলাদের জন্য প্রতি থানায় হেল্পডেস্ক থাকবে। শহরে টহল দিতে মহিলা পুলিশ অফিসারদের নিয়ে থাকবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা এবং রানি শিরোমণির নামে থাকবে ২টি মহিলা ব্যাটেলিয়নও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button