West Bengal Budget 2026: DA থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন…! সিঙ্গুরে শিল্প থেকে শিক্ষায় কত বরাদ্দ? বিস্তারিত জানুন
শপথ গ্রহণের ঠিক ১১ দিনের মাথায় রাজ্য মন্ত্রিসভা সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের ‘প্রথম’ বাজেটই কেবল নয়।
West Bengal Budget 2026: আজ রাজ্য বাজেটে কী কী চমক? এবং কী কী প্রত্যাশা সাধারণ মানুষের? নজরে টিম শুভেন্দু
হাইলাইটস:
- আজ রাজ্য বাজেটে কী কী বিশেষ থাকছে নজরে?
- DA এবং সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট ঘোষণা
- কী চাইছে সাধারণ মানুষ? জেনে নিন একনজরে
West Bengal Budget 2026: রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর আজই প্রথম বাজেট পেশ। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, জনমুখী প্রকল্প থেকে শুরু করে শিল্পের জোয়ার, ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতিপূরণ যেন সবমিলিয়ে নজরে আজ শুভেন্দু সরকারের বাজেট। এই নিয়েই দেখা গিয়েছে রাজ্যবাসীর মধ্যে উৎসাহ এবং কৌতূহল তুঙ্গে। বিশ্লেষকদের মতে, এই বাজেট শুভেন্দু সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ।
We’re now on WhatsApp- Click to join
শপথ গ্রহণের ঠিক ১১ দিনের মাথায় রাজ্য মন্ত্রিসভা সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের ‘প্রথম’ বাজেটই কেবল নয়। একটি আরও ‘প্রথম’ আছে, তা হচ্ছে প্রথম অর্থমন্ত্রী হিসেবে আজ স্বপন দাশগুপ্তের বিরাট চ্যালেঞ্জ৷ খবর সূত্রে, আজ সরকারি কর্মচারীদের DA এবং সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তাতেই এবার আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারিরা।
We’re now on Telegram- Click to join
কী চাইছে এবার বাংলার মানুষ?
বাজেট প্রত্যাশার পারদ চড়ছে সাধারণ মানুষেরও। একাধিক জনদরদী প্রকল্পের পাশাপাশি, শিক্ষায় নবীকরণ, মহার্ঘ্যভাতা, শিল্পে বরাদ্দ বৃদ্ধিতে নয়া কর্মসংস্থান সব নিয়েই যেন উৎসাহ বেশ উর্ধমুখী। সাধারণ মানুষের মুখোমুখি হয়েছিল এক সংবাদ মাধ্যম। তাঁদের সকলেরই প্রত্যাশা যে আগামী দিনে চাকরি হবে, জিনিস পত্রের দাম কমবে, ইন্ডাস্ট্রি বাড়বে। কেউ কেউ আবার আশা করছেন বিদ্যুৎ এবং পেট্রোলের দামও কমবে।
All eyes on #BJP-led #WestBengal Govt’s 1st #budget.
Can #BJP reset state’s growth trajectory?
The real test is whether it can convert a political mandate into a sustainable economic roadmap.
Bengal now needs investment-led growth, not just expenditure-led optics. pic.twitter.com/tmqAFG6ddi
— Sreyashi Dey (@SreyashiDey) June 22, 2026
প্রধানমন্ত্রী মোদির চিঠি
উল্লেখ্য, রাজ্যে বাজেট আবহেই সপ্তাহান্তে রাজ্যে এসেই বাজেটের বিষয়ে রাজ্য সরকারকে একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠিতে উল্লেখ হয়েছে যে, রাজ্যে রেল পরিকাঠামো, উন্নয়নমূলক প্রকল্প, এবং অন্যান্য খাতে মিলিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি ইতিমধ্যে জল জীবন মিশন এবং পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা আর রেলের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রীর আশ্বাস
চিঠিতে প্রধানমন্ত্রীর আশ্বাস, পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সব রকমের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের পরিকাঠামো, উন্নয়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্যই তুলে ধরা হয়েছে। এই চিঠির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রের রাজ্যের জন্য এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







