Bangla News

Mamata Banerjee: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের করে দেওয়া হল বিশেষ নিরাপত্তারক্ষীকে! কেন, কী করেছিলেন তিনি? কালীঘাটেও বড় ঘটনা

সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা যেন অন্য। সকাল থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছেন কেবল পিএসও পদমর্যাদার কয়েকজন পুলিশ আধিকারিক।

Mamata Banerjee: বুধবার আচমকা সরিয়ে নেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের, জ্বলছে প্রতিহিংসার রাজনীতি!

হাইলাইটস:

  • সকাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরের ছবিটা ঠিক অন্য
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নিরাপত্তারক্ষীকে সরানো হল
  • তবে কেন আচমকা এই নিরাপত্তারক্ষীকে বদল করা হল? জানুন

Mamata Banerjee: গত বুধবারের সন্ধ্যার পর এবার বৃহস্পতিবার সকালেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠিয়েছিল লালবাজার আরও ৬ জন পিএসও পদমর্যাদার আধিকারিককে। ভিতরে প্রবেশের ক্ষেত্রে তাদেরকে অনুমতি দেওয়া হল না। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যাবতীয় সব নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে দলেরই বেশ কিছুজন যুবক। যাঁরা দলের অত্যন্ত বিশ্বাসী ও আস্থাভাজন। তাঁদের সাথে রয়েছেন দু-একজন পুলিশকর্মীও।

We’re now on WhatsApp- Click to join

সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা যেন অন্য। সকাল থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছেন কেবল পিএসও পদমর্যাদার কয়েকজন পুলিশ আধিকারিক। তাঁদের মধ্যে একজনকে ভেতরে ঢুকে কথা বলার অনুমতি দেওয়া হলেও তাঁকেও বের করে দেওয়া হয় ১০ মিনিটের মধ্যে। জানিয়ে দেওয়া হয় যে, “আপনাদের প্রবেশের অনুমতি দেননি ম্যাডাম। উনি ম্যাডামের সিদ্ধান্ত পিএসও নেবেন না। ম্যাডাম সিদ্ধান্ত না বদলালে আমাদের পক্ষে ভিতরে আপনাদের প্রবেশ করার অনুমতির দেওয়া সম্ভব নয়।”

We’re now on Telegram- Click to join

সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে, কোনও পিএসও তাঁর লাগবে না। বাড়ির বাইরে বারবার টহল দিচ্ছেন কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর জওয়ানরা। তবে কাউকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মোট পাঁচজন পিএসও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে তিনজন সবথেকে বিশ্বাসী এবং আস্থাভাজন ছিলেন। তাঁদেরকে নিজেদের পুরনো ইউনিটে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহারের পরই কুণাল নিজে থেকেই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করেন। গতকালই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন মমতাপন্থী ৫ বিধায়ক। কুণাল মধ্যস্থতা করেন। তিনি আবেদন জানান যে, যাতে ফিরিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো পিএসও-দের। কুণালের আবেদন যে, যাই করুক পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী যেন বিষয়টি সৌজন্যমূলকভাবে পুনর্বিবেচনা করেন। যেন ইতিবাচক সাড়া আসে মোটামুটি।

Read More- এবার ভিনরাজ্যেও ‘বিপদ’ অভিষেকের! রইল না রক্ষাকবচ, ঘাড়ের উপর ঝুলছে গ্রেফতারি পরোয়ানাও

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া এবং তাঁর কালীঘাটের বাড়ির সামনে থেকে সকল পুলিশি প্রহরা তুলে নেওয়ারও অভিযোগ তুলেছে তৃণমূল। এই পদক্ষেপকে ডেরেক ও’ব্রায়েন ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ করেছেন। এদিকে, রাজ্য সরকারের তরফে এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দেওয়া হয়, বহাল রয়েছে জেড প্লাস নিরাপত্তা এবং রুটিন প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে পাঠানো হয়েছিল নতুন নিরাপত্তা কর্মীদের। তবে সেই নতুন রক্ষীদের গ্রহণ করতে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button