Bangla News

India-Bangladesh: গঙ্গা জলবন্টন চুক্তির ওপরই নির্ভর করবে ভারত-বাংলাদেশের সম্পর্ক, সাফ জানিয়ে দিল বাংলাদেশ

অভ্যন্তরীন জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়া দিল্লি। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার নিয়ে দেখা গিয়েছে তৎপরতা।

India-Bangladesh: শেষপর্যন্ত ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে এদিন কী বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের তরফে?

হাইলাইটস:

  • গঙ্গা জলবন্টন চুক্তিতেই নির্ভর ভারতের সঙ্গে সম্পর্ক
  • ভারতকে এবার কী বার্তা দিতে চায় বাংলাদেশ?
  • গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে কী জানাল বাংলাদেশ?

India-Bangladesh: ভারত-বাংলাদেশের সম্পর্কে কি ঘনিয়ে আসছে কালো মেঘ? শেখ হাসিনার পতনের পরই মহম্মদ ইউনূস সরকারের আমলে ধাক্কা খেয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। তবে, তারেক রহমানের নতুন সরকার গঠনের পর থেকেই দুই দেশের সম্পর্ককে মসৃণ করার চেষ্টাই চলছে। দুই দেশের সম্পর্কে কিছুটা হলেও গলেছে উষ্ণতার বরফ।

We’re now on WhatsApp- Click to join

অভ্যন্তরীন জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়া দিল্লি। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার নিয়ে দেখা গিয়েছে তৎপরতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সীমান্তের কাঁটাতার ইস্যুতে তৎপর হওয়ার পরই বাংলাদেশের তরফে উঠে এসেছে নানা প্রতিক্রিয়া। এদিকে, এরই মাঝে তবে, একটি ইস্যু আবারও ফাটল ধরাতে পারে ভারত-বাংলাদেশের সম্পর্কে। ‘গঙ্গা জলবন্টন চুক্তি’ নিয়ে যদি জটিলতা না কাটে তবে দুই দেশের মধ্যকার সম্পর্ক ফের ঠিকতে পারে তলানিতে। সম্প্রতি, একটি বক্তব্য এমনই ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা এবং মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

We’re now on Telegram- Click to join

গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে কী দাবি বাংলাদেশের?

চলতি বছর ডিসেম্বরে ভারত-বাংলাদেশ ‘গঙ্গা জলবন্টন চুক্তি’র মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই এই জলবন্টন চুক্তির মেয়াদ বাড়ানো অর্থাৎ চুক্তি পুনর্নবীকরণের জন্য ভারতের ওপর বাংলাদেশ ক্রমশ চাপ বাড়াচ্ছে।

ঢাকার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই বিএনপি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, ভারতকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখেই আলোচনার মাধ্যমে একটি নতুন চুক্তি চূড়ান্ত করতে হবে ভারতকে। কোন পর্যায়ে পৌঁছবে ভারত-বাংলাদেশের সম্পর্ক তা নির্ভর করবে এবার এই চুক্তির উপর।

Read More- তেল সঙ্কট থেকে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত! মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতে ৫,০০০ টন ডিজেল পাঠিয়ে সাহায্য ঢাকাকে

ভারতকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় বাংলাদেশ

তিনি এ প্রসঙ্গে আরও জানান, ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের সুযোগ ‘গঙ্গা জলবণ্টন চুক্তি’ কিংবা ‘ফারাক্কা চুক্তি’ সাক্ষরের ওপরই এবার নির্ভর করবে। এই বিষয়ে তাঁর যুক্তি, নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়া অবধি বর্তমান চুক্তিটি কার্যকরই রাখতে হবে। তাঁর মতে, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে ভবিষ্যৎ জল-বণ্টন ব্যবস্থা সীমাবদ্ধ রাখা উচিত নয় কোনও নির্দিষ্ট মেয়াদে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button