Abhishek Banerjee Security: এবার থেকে আর জেড প্লাস নয়, আর পাঁচটা সাংসদের মতোই নিরাপত্তা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! সিদ্ধান্ত রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই, সোমবার রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই বৈঠকেই রাজনৈতিক নেতাদের জন্য তিনি অকারণ নিরাপত্তা রক্ষী মোতায়েন বন্ধ করার নির্দেশ দেন।
Abhishek Banerjee Security: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা এবার প্রত্যাহার! থাকবে না পাইলট কারও
হাইলাইটস:
- এবারের নির্বাচনে বিপুল ভোটে পরাজয় হয় তৃণমূল কংগ্রেসের
- পরাজয়ের পরই অভিষেকের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয়
- উল্লেখযোগ্য ভাবে এবার তাঁর জেড প্লাস নিরাপত্তাও প্রত্যাহার করা হল
Abhishek Banerjee Security: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা এবার প্রত্যাহার করে নিল রাজ্য সরকার৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নয়, রাজ্যের বিভিন্ন দলেরই রাজনৈতিক নেতাদের জন্য এতদিন যে সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা ছিল, তা পর্যালোচনার পরই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
We’re now on WhatsApp- Click to join
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই, সোমবার রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই বৈঠকেই রাজনৈতিক নেতাদের জন্য তিনি অকারণ নিরাপত্তা রক্ষী মোতায়েন বন্ধ করার নির্দেশ দেন। এর পরই রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়টিও এদিন পর্যালোচনা করা হয়৷ কোন রাজনৈতিক নেতার কতটা নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে, তার উপর ভিত্তি করেই মোতায়েন করা হয় নিরাপত্তারক্ষী৷
We’re now on Telegram- Click to join
এ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক সরকারি আধিকারিক এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তার বাইরেও যে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী ও পাইলট কার পেতেন, এবার থেকে তা আর তিনি পাবেন না৷
Z+ security cover of TMC MP Abhishek Banerjee withdrawn.
Decision taken after a review meeting by Directorate of Security.
From now on, he will only receive the standard security cover provided to an MP. pic.twitter.com/vPwNNRqamg
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) May 11, 2026
এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ২০১৫ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চড়াও হয়৷ তারপর থেকেই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিত রাজ্য সরকার৷ এবার তা প্রত্যাহার করা হল। গত দশ বছরেরও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়ে এসেছেন জেড প্লাস নিরাপত্তা। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরই রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁট করা হয়৷
Read More- গ্রেফতারির পরই অসুস্থ হয়ে পড়েন সুজিত বসু, আজই আদালতে হাজির করাবে ইডি
সূত্রের খবর অনুযায়ী, গত সোমবার নবান্নের বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, কোনও রাজনৈতিক নেতারই নিরাপত্তায় বড়সড় ঝুঁকি না থাকলে অকারণ যেন কোনও নিরাপত্তারক্ষী মোতায়েন না করা হয়৷ কেবল প্রভাবশালী হওয়ার কারণেই কেন কোনও নেতার পিছনে এত সরকারি অর্থের অপচয় হবে, সেই প্রশ্নও এদিন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ রাজ্য প্রশাসনের সূত্র উদ্ধৃত করে এদিন এক সংবাদ সংস্থা দাবি করেছে, এবার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বন্দোবস্ত করা হবে৷ আর ৫ জন সাংসদ যেরকম নিরাপত্তা পান, এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাই পাবেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







