Bangla Newshealth

Ayushman Card In Bengal: বাংলায় চালু হল আয়ুষ্মান ভারত কার্ড! কীভাবে করবেন আবেদন? কারা পাবেন এই কার্ডের সুবিধা? জেনে নিন বিশদ

যাঁরা এই পিএমজেএওয়াই (PMJAY) প্রকল্পের জন্য যোগ্য, তাঁদেরই দেওয়া হয় আয়ুষ্মান ভারত কার্ড। এটি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা হয় এবং কার্ডধারীদের জন্য হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া সহজ করে তোলে।

Ayushman Card In Bengal: এই আয়ুষ্মান ভারত কার্ড কী? এই কার্ডের সুবিধা পাওয়ার শর্ত কী? বিস্তারিত জানুন

হাইলাইটস:

  • এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল রাজ্য
  • রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • সোমবার থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী

Ayushman Card In Bengal: আয়ুষ্মান ভারতে যুক্ত হল পশ্চিমবঙ্গ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। সোমবার এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমরা এবার আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। এর জন্য প্রয়োজনীয় এগ্রিমেন্টও এবার করা হবে। তার জন্য মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব, উপদেষ্টা দ্রুতই কার্যকর করবেন। পাশাপাশি, যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প গুলি আছে তার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।”

We’re now on WhatsApp- Click to join

আয়ুষ্মান কার্ড আসলে কী?

যাঁরা এই পিএমজেএওয়াই (PMJAY) প্রকল্পের জন্য যোগ্য, তাঁদেরই দেওয়া হয় আয়ুষ্মান ভারত কার্ড। এটি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা হয় এবং কার্ডধারীদের জন্য হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া সহজ করে তোলে। আয়ুষ্মান ভারত কার্ডের তালিকায় থাকা হাসপাতালগুলিতে রোগীর যাবতীয় পরীক্ষা থেকে অপারেশন অবধি এমনকি ওষুধের খরচও দেওয়া হয় বলে দাবি করা হয়েছে এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে।

We’re now on Telegram- Click to join

সুবিধা: বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা: ২০১৮ সালে এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে ব্যক্তিরা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। মূলত দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলিকেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী।

যোগ্যতা: এই আয়ুষ্মান ভারত কার্ড পেতে হলে, আপনার পরিবারের জীবনযাত্রা বা কাজের ধরনের উপর ভিত্তি করে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

যোগ্য শহুরে: স্বল্প আয়ের পেশায় কর্মরত ব্যক্তিরা, যেমন, ভিক্ষুক এবং পরিচারক-পরিচারিকা, ভূমিহীন দিনমজুর, মুচি-সাফাইকর্মী, রাস্তার হকার, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, চালক, প্লাম্বার, রিকশাচালক-পরিবহন হেল্পার, মেকানিক, ধোপা এবং নিরাপত্তা রক্ষী, দোকান কর্মচারী, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, কারিগর, পিয়ন-ডেলিভারি কর্মী, দর্জি এবং গৃহভিত্তিক কর্মী।

যোগ্য গ্রামীণ: এক কামরা কাঁচা বাড়িতে বসবাসকারী, তফসিলি জাতি/উপজাতি পরিবার, যেসব পরিবারে ১৬-৫৯ বছর বয়সি প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যেসব পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য আছেন তবে কোনও প্রতিবন্ধী নন এমন প্রাপ্তবয়স্ক নেই, এবং কায়িক শ্রমের উপর নির্ভরশীল ভূমিহীন পরিবারগুলি।

প্রবীণ নাগরিক: এই প্রকল্পের সুবিধা পেতে শহর এবং গ্রাম উভয় এলাকারই ৭০ বছরের ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিক যোগ্য বলে বিবেচিত হবেন। যাঁরা ইতিমধ্যে অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের (যেমন ইসিএইচএস, সিজিএইচএস, সিএপিএফ) আওতায় আছেন, তাঁরা বর্তমান প্ল্যানেই তাঁদের থাকতে পারেন অথবা যোগ দিতে পারেন পিএমজেএওয়াই-তে। বেসরকারি বা ইএসআই স্বাস্থ্য বীমা থাকা প্রবীণ নাগরিকরাও আবেদন করতে পারেন পিএমজেএওয়াই সুবিধার জন্য।

Read More- মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু

কীভাবে আবেদন করবেন?

  • আয়ুষ্মান ভারত-এর ওয়েবসাইটে যান
  • এরপর লগ ইন করার পর
  • আপনার রাজ্য বেছে নিন
  • প্রকল্প হিসেবে নির্বাচন করুন ‘পিএমজেএওয়াই’
  • এবং আপনার যোগ্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  • এরপর আপনার পরিচয় যাচাই করতে ‘Do e-KYC’-তে ক্লিক করুন
  • এবং ‘Aadhaar OTP’ অপশন বেছে নিন
  • সম্পন্ন হয়ে গেলে ২০ মিনিটের মধ্যেই ফের পুনরায় লগইন করুন
  • এরপর আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button