Entertainment

Star Jalsha New Show: উত্তর দিলেই পাবেন নগদ টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’

স্টার জলসার নতুন রিয়ালিটি শোটির নাম হল ‘খেলো বাংলা’। চ্যানেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের প্রথম প্রোমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।

Star Jalsha New Show: ‘খেলো বাংলা’ অনুষ্ঠানের সঞ্চালক কে হবেন জানেন? এই নিয়ে জল্পনার পারদ এবার চরমে

হাইলাইটস:

  • স্টার জলসায় ফের আসছে নতুন রিয়ালিটি শো
  • ‘খেলো বাংলা’য় উত্তর দিলেই মিলবে নগদ টাকা
  • চ্যানেলের তরফে প্রথম প্রোমো প্রকাশ্যে এনেছে

Star Jalsha New Show: মেগা সিরিয়ালের পাশাপাশি রিয়্যালিটি শোগুলিও এবার দর্শকদের মধ্যে বেশ আগ্রহ জাগিয়েছে। এই মুহূর্তে স্টার জলসায় চলছে অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস বাংলা’। এই রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’-র যে কত জনপ্রিয়তা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে বিগ বস বাংলার এই উন্মাদনার মাঝেই এবার ফের স্টার জলসা আনতে চলেছে এক নতুন রিয়ালিটি শো। যার প্রোমোএই সদ্য সামনে এসেছে।

We’re now on Telegram- Click to join

স্টার জলসার নতুন রিয়ালিটি শোটির নাম হল ‘খেলো বাংলা’। চ্যানেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের প্রথম প্রোমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে, স্টার জলসায় একটি নয়া গেম শো আসছে। এই রিয়ালিটি শোতে কেবল উত্তর নয় প্রশ্নও করতে পারবেন প্রতিযোগীরা। উত্তর দিতে পারলেই মিলবে এবার নগদ পুরস্কার। যা নিয়ে এবার দর্শকদের মধ্যে কৌতুহল বেড়ে গিয়েছে।

We’re now on WhatsApp- Click to join

তবে এবার প্রশ্ন হচ্ছে এই নতুন রিয়ালিটি অনুষ্ঠানের সঞ্চালক হবেন কে? প্রোমোর নেপথ্যে যে কন্ঠ রয়েছে তাতে শুনতে পাওয়া যাচ্ছে, দাদার সাথে এবার আপনিও খেলবেন। তাহলে এই দাদা কে? সৌরভ গঙ্গোপাধ্যায়? জিৎ? দেব? নাকি অন্য কেউ? এর উত্তর পাওয়া যাবে আরও প্রোমো মুক্তি পেলে। তবে আপাতত স্টার জলসা যে এই নতুন গেম শো নিয়ে একেবারে প্রস্তুত সেটা বেশ বোঝাই যাচ্ছে।

উল্লেখ্য, বিগত কিছু দিন ধরে জি বাংলা এবং স্টার জলসায় একাধিক অনুষ্ঠানের বদল হয়েছে সঞ্চালক। জি বাংলার দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের বদলে হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দাদাগিরির সঞ্চালক হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে হয়েছেন দেব। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে দায়িত্ব রয়েছেন স্টার জলসার বিগ বস বাংলার।

Read More- অনুষ্কার পর এবার মাঝপথেই বিগ বস থেকে ঘরছাড়া ঝিলম! আর শোনা যাবে না ঝিলমের ‘ইঁদুর’ র‌্যাপ

এছাড়া অন্যদিকে বদলে গিয়েছে রান্নাঘরের সঞ্চালকের মুখও। তাই নতুন কোন মুখকে এবার সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে তা নিয়েই এখন জল্পনা কল্পনা তুঙ্গে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button