Entertainment

Bigg Boss Bangla: অনুষ্কার পর এবার মাঝপথেই বিগ বস থেকে ঘরছাড়া ঝিলম! আর শোনা যাবে না ঝিলমের ‘ইঁদুর’ র‌্যাপ

এরই মাঝে বিগ বস এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা শুনে সকলে অবাক হয়ে গিয়েছে। সকলের চোখেই জল। অনুষ্কা বাদ পড়ার পর এবার কার বাড়ি যাওয়ার সময় ঘনিয়ে এল? এমনই হাজার প্রশ্ন উঁকি মারে সবার মনে।

Bigg Boss Bangla: দুর্গ থেকে বিদায় নিলেন ঝিলম, নেপথ্যে রয়েছে এই বড় কারণ, যা শুনে চোখে জল সকলের

হাইলাইটস:

  • বিগ বসের আচমকা ঘোষণায় কেঁপে ওঠে দুর্গের মানুষ
  • সপ্তাহের শুরুতেই বিগ বসের দুর্গ ছাড়তে হল ঝিলমকে
  • ঝিলম বাদ পড়ার নৈপথ্যে এবার কোন কারণ? জানুন

Bigg Boss Bangla: রবিবার বিগ বস বাংলা থেকে বাদ পড়েছেন অনুষ্কা ঘোষ। এর পরই ‘বিগ বস বাংলা’র নয়া প্রোমো ঘিরে দর্শকের মনে তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা।

এরই মাঝে বিগ বস এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা শুনে সকলে অবাক হয়ে গিয়েছে। সকলের চোখেই জল। অনুষ্কা বাদ পড়ার পর এবার কার বাড়ি যাওয়ার সময় ঘনিয়ে এল? এমনই হাজার প্রশ্ন উঁকি মারে সবার মনে।

We’re now on Telegram- Click to join

ইতিমধ্যেই বিগ বসের ঘর থেকে বিদায় জানালেন এবার ঝিলম। পরিবারের সকল সদস্যদের কিংবা দর্শকদের বিচারেই নয় বরং একেবারে ব্যক্তিগত কারণেই দুর্গ ছাড়তে বাধ্য হলেন ঝিলম।

We’re now on WhatsApp- Click to join

জানা গিয়েছে যে, কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন ঝিলম। খুব তাড়াতাড়িই নাকি তাঁর একটি অপারেশন হওয়ার কথা। শারীরিক অসুস্থতার গুরুত্ব বুঝেই এইভাবেই মাঝপথে তাকে ঘর থেকে বের করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয় বিগ বসকে।

ঝিলমের এই ভাবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটি মেনে নিতে পারেননি ঘরের বাকি সদস্যরা। খুব স্বাভাবিকভাবেই তাঁরা সকলে কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে নিরঞ্জন এবং ঝিলমের মধ্যে যে ভালো বন্ধুত্বটা ছিল, তাই ঝিলমের চলে যাওয়ার খবর শোনা মাত্রই খুব মানসিকভাবে ভেঙে পড়েন নিরঞ্জন।

সব মিলিয়ে এই এপিসোড দেখে চোখে জল চলে আসে দর্শকদেরও। এতদিন যে মানুষটিকে সকলেই আগলে রেখেছিল তার এইভাবে আচমকা চলে যাওয়ায় খুব স্বাভাবিকভাবে হতবম্ব হয়ে গিয়েছে সকলে। ঝিলমের গান এবং লেখা এতদিন মাতিয়ে রেখেছিল বিগ বসের ঘর।

Read More- মাত্র দু সপ্তাহতেই উধাও ‘কুইন’, ‘বিগ বস’ দুর্গ থেকে ছিটকে গেলেন ‘স্প্লিটসভিলা’ কাঁপানো অনুষ্কা!

উল্লেখ্য, এই সপ্তাহেই বিগ বসের ঘর থেকে সরাসরি নমিনেট হন নন্দিনী। এছাড়া নমিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবার যেতে হবে জীতু, তনুশ্রী, সোনামণি, দুর্নিবার এবং সৃজলাকেও। এই প্রতিযোগিতার মধ্যে আগামী দিনে কে নিজেকে বাঁচিয়ে নিতে পারেন আর কাকে বিদায় জানাবেন বিগ বস, সেটাই এখন দেখার অপেক্ষা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button