Bangla News

Boat Capsize In Bihar: বিহারে ৩০ জন যাত্রীকে নিয়ে ডুবল নৌকা, মৃতের মধ্যে বেশিরভাগই শিশু, ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদির।

Boat Capsize In Bihar: বিহারের বৈশালীতে একটি নৌকা দুর্ঘটনার কবলে ৩০ জন, শ্রাদ্ধর নিমন্ত্রণে যাওয়ার পথেই দুর্ঘটনা

হাইলাইটস:

  • বৈশালীর রামপুর শ্যামচাঁদের কাছে ঘটে এই দুর্ঘটনাটি
  • নৌকা করে নদী পার হওয়ার সময়ই এটি উল্টে যায়
  • এদিন জলে নৌকা ডুবে মৃত্যু হয়েছে প্রায় ১৩ জনের

Boat Capsize In Bihar: গতকাল বিহারের বৈশালী জেলায় গঙ্গায় প্রায় ৩০ জন মত আরোহীকে নিয়ে ডুবে যায় এক নৌকা৷ প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, জলে নৌকা ডুবে ইতিমধ্যেই শিশু সহ ১৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগই হল শিশু-কিশোর-কিশোরী৷ তাঁরা একটি শ্রাদ্ধর নিমন্ত্রণে যোগ দিতে যাচ্ছিল পাশের গ্রামে।

We’re now on Telegram- Click to join

এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদির। দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে এদিন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন এবং এই দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, এই দুর্ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা এদিন ঘোষণা করেছেন।

We’re now on WhatsApp- Click to join

সূত্রের খবর অনুযায়ী, মৃতদের মধ্যে প্রায় ১৭ জনই হল শিশু৷ শোকের ছায়া নেমেছে এলাকায়৷ গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনাটি ঘটে রাঘোপুর এলাকার রামপুর শ্যামচাঁদ গ্রামের কাছে। প্রাথমিকভাবে তথ্য অনুসারে, নৌকা করে নদী পার হওয়ার সময়ই নৌকাটি উল্টে যায় এবং জলে ছিটকে পড়েন নৌকায় থাকা যাত্রীরা।

দুর্ঘটনাটি জানার পরই জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ জেলার ঊর্ধ্বতন সব কর্মকর্তারা এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ছুটে যান ঘটনাস্থলে। নদী থেকে উদ্ধার করা ব্যক্তিদের এনএমসিএইচ-এতে নিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসার জন্য।

এই দুর্ঘটনাটি নদীতে নিরাপত্তা বিধিনিষেধ কার্যকর করার বিষয়টি নিয়েও রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গিয়েছে, প্রশাসন ব্যক্তিগত নৌকা চলাচলের ওপর জারি করেছিল নিষেধাজ্ঞা গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার জন্য। এবার তা সত্ত্বেও, অভিযোগ রয়েছে যে, তখনও নৌকা ব্যবহার করা হচ্ছিল নদী পারাপারের জন্য।

Read More- যন্তর মন্তরে পৌঁছানোর পর আটক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

বিধিনিষেধ জারি থাকা সত্ত্বেও কেন অনুমতি ছাড়া নৌযান চলাচল কার্যকরভাবে তবে পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করা হয়নি? এবার সেই বিষয় নিয়েও উঠছে প্রশ্ন৷ ঠিক কী পরিস্থিতিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল পরিস্থিতি, হতাহতদের পরিচয় সংক্রান্ত ও চলমান উদ্ধারকাজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ক্রমশ সামনে আসছে৷ ঘটনাস্থলটি হল রাঘোপুর থানার অধীনে। এখনও পর্যন্ত মৃত ন’জনের পরিচয় জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, তারা প্রত্যকেই প্রায় নাবালক-নাবালিকা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button