WB Assembly Election-Vivipat Slip: মধ্যমগ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ! তদন্তের নির্দেশ কমিশনের
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর আশঙ্কা প্রকাশ করেছেন। নোয়াপাড়ার মতো আরও অন্য কোথাও ঘটে থাকতে পারে এ ধরনের ঘটনা।
WB Assembly Election-Vivipat Slip: কীভাবে মধ্যমগ্রামের রাস্তায় এল নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ? উঠছে প্রশ্ন
হাইলাইটস:
- রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ
- এই ভিভিপ্যাটের স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ায় ব্যাপক উত্তেজনা
- ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে উন্মাদনা তুঙ্গে
WB Assembly Election-Vivipat Slip: রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ (Vivipat Slip)। ভোটগণনার আগের দিনই এমন ছবির দেখা মিলল মধ্যমগ্রামের সুভাষনগরে। এই স্লিপগুলি আবার নোয়াপাড়া বিধানসভার। কীভাবে ওই বিধানসভার স্লিপ পড়ে রয়েছে মধ্যমগ্রামের রাস্তায়, এত স্লিপ কোথা থেকে এল, ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর আশঙ্কা প্রকাশ করেছেন। নোয়াপাড়ার মতো আরও অন্য কোথাও ঘটে থাকতে পারে এ ধরনের ঘটনা। এই বিষয়টি সামনে আসতেই রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। প্রাথমিক রিপোর্টে এবার কী রয়েছে, আর নির্বাচন কমিশন কী বলছে? উঠছে প্রশ্ন।
We’re now on Telegram- Click to join
রাস্তায় পড়ে নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ
রবিবার রাতে ভিভিপ্যাটের স্লিপ উদ্ধারকে কেন্দ্র করেই উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের সুভাষনগর এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেখানেই দেখা যায়, রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ। ভিভিপ্যাটের টোকেন পাওয়া গিয়েছে সব রাজনৈতিক দলেরই। ঘটনাস্থলে পরিদর্শনে যায় দত্তপুকুর থানার পুলিশ। বিষয়টি কমিশনকে জানানো হয়। অভিযোগ ওঠার পরই তদন্তের নির্দেশ দেয় কমিশন। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক অনুসন্ধানের পরই জানানো হয় যে, স্লিপগুলো মকপলের।
নোয়াপাড়ার ভিভিপ্যাড এর স্লিপ বারাসাতের রাস্তায় গড়াগড়ি খাচ্ছে।।
অপদার্থ নির্বাচন কমিশন।
এ'তো বজ্র আঁটুনি, ফস্কা গেরো।
পুনর্নিবাচন নাকি গননা বন্ধ?
দ্রুত ব্যবস্থা জানাতে হবে।।কিন্তু কি আশ্চর্য,
সমস্ত এক্সিট পোলের রিপোর্ট উড়িয়ে এখানে সিপিআইএম এর ভোট বেশি।
সবাই বুঝতে থাকুন।। pic.twitter.com/XGAXLGzkKn— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) May 3, 2026
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ বিষয়ে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেছেন, “ভিভিপ্যাটের স্লিপ পাওয়া গিয়েছে, পুলিশ এবং বিডিও এসে তা নিয়ে গোপনে পালাচ্ছিলেন। বিষয়টা ধরেছে সাধারণ মানুষ। এর পিছনে রয়েছে বড় ষড়যন্ত্র। এই চক্রান্ত চলছে গোটা বাংলায়।”
Read More- সকাল থেকে ১৫টি বুথে শুরু পুনর্নির্বাচন, ফের ভোটের লাইনে দুই বিধানসভার ভোটাররা
এদিন দীপ্সিতা ধর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যে ঘটনাটি নোয়াপাড়ায় হয়েছে সেটা যে আর অন্য কোথাও হয়নি এর গ্যারান্টী কি? এই প্রক্রিয়ায় কি আর কোনও ভরসা রাখা যায়?” এদিকে, এই গোটা ঘটনায় নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







