Suvendu Adhikari: নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী, তাই ভবানীপুরেই মন শুভেন্দুর, স্নায়ুর লড়াইয়ে এবার তৃণমূলকে চাপে ফেলার কোন কৌশল?
এদিকে, যেমন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুরের ভোট গণনা চলছে৷ অন্যদিকে, তেমন হলদিয়ায় চলছে নন্দীগ্রামের ভোট গণনা৷ সূত্রের খবর, গতকাল বিকেলেই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় চলে এসেছেন৷
Suvendu Adhikari: টানটান উত্তেজনা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল-বিজেপি, সকাল থেকেই ভবানীপুরেই বিরোধী দলনেতা শুভেন্দু
হাইলাইটস:
- ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও প্রার্থী শুভেন্দু অধিকারী
- তবে গণনার দিন সকালে ভবানীপুরেই মন দিলেন শুভেন্দু
- স্নায়ুর লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল এবার ভবানীপুর কেন্দ্রে
Suvendu Adhikari: নন্দীগ্রাম নিয়ে এবার অনেকটাই নিশ্চিন্ত৷ খবর সূত্রের, ভোটগণনার দিন অর্থাৎ আজ সকালের প্রথম কয়েকঘণ্টা ভবানীপুরেই থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পরিস্থিতি অনুযায়ী বেলা বাড়লে পূর্ব মেদিনীপুরে ফিরতে পারেন তিনি৷ এদিন শুভেন্দু অধিকারীর কথায়, “এখনও অবধি যা ট্রেন্ড তাতে, হিন্দু EVM বিজেপিরই। মুসলিম EVM তৃণমূল কংগ্রেসের।” তবে এও তিনি স্পষ্ট করেছেন, “এবারে আর একচেটিয়া মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পায়নি। মুর্শিদাবাদ, মালদহে বহু জায়গায় মুসলিম ভোট গিয়েছে কংগ্রেসেই।”
We’re now on WhatsApp- Click to join
এদিকে, যেমন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুরের ভোট গণনা চলছে৷ অন্যদিকে, তেমন হলদিয়ায় চলছে নন্দীগ্রামের ভোট গণনা৷ সূত্রের খবর, গতকাল বিকেলেই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় চলে এসেছেন৷ আজ সকাল থেকেই ভবানীপুরে তিনি ভোটগণনার উপরে নজর রাখবেন৷
We’re now on Telegram- Click to join
২০২১-এর নন্দীগ্রামের মতোই ভবানীপুরে এবার প্রেস্টিজ ফাইট শুভেন্দু অধিকারীর৷ ভবানীপুরে তাঁর প্রতিপক্ষ হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ গণনার দিন সকাল থেকেই তাই আগে ভবানীপুরেই মন দিলেন শুভেন্দু অধিকারী৷ বরং নন্দীগ্রাম নিয়ে এখন অনেকটাই বেশি আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী৷ এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ হলেন তৃণমূলের পবিত্র কর৷
A huge claim in Bengal 🔥
"BJP is heading for a massive win, set to form the government in West Bengal with over 180 seats!"
Suvendu Adhikari , BJP
pic.twitter.com/HwJlkmZnFU— Shivam Dixit (@ShivamdixitInd) May 4, 2026
ভবানীপুর নিয়ে এবার চরম সতর্ক তৃণমূল কংগ্রেসও৷ দলের কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকার জন্য এবার একগুচ্ছ নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হাড্ডাহাড্ডি লড়াই হলের পুনর্গণনার দাবি জানানোর জন্যও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে৷
এর ফলে স্নায়ুর লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল ভবানীপুর কেন্দ্রে৷ সেক্ষেত্রে দলের কাউন্টিং এজেন্ট আর কর্মী, সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই এবার ভবানীপুরে থাকার সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী৷ সাংবাদিকদের সামনে এদিন শুভেন্দু অধিকারী জানালেন, নন্দীগ্রামে ১৮টি রাউন্ড হবে গণনা।
গণনা সবেই শুরু হয়েছে বলাই বাহুল্য। তাই এখনও ট্রেন্ড দেখে কিছুই বোঝার উপায় নেই। এদিকে, বাংলার নির্বাচন সংক্রান্ত প্রত্যেকটা খবরের ওপরই দিল্লির নির্বাচনী কন্ট্রোল রুম থেকে নজর রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







